প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১৫ অক্টোবর। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল –
১৫৪২ ( কারও মতে ) – মোগল সম্রাট জালালুদ্দিন আকবর জন্মগ্রহন করেন
১৬৭৬ – ব্রিটেনের রাজার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে টাকা ও পয়সা মুদ্রণের অনুমতি লাভ করে
১৮১৫ – সেন্ট হেলেনা দ্বীপে সম্রাট নেপোলিয়নের নির্বাসনজীবন শুরু হয়
১৮৯৪ – ফরাসি গোলান্দাজ বাহিনীর ইহুদি ক্যাপ্টেন আলফ্রেড দারিফুসের বিচার রাজধানী প্যারিসে শুরু হয়। গোয়েন্দাবৃত্তির অভিযোগে তাকে যাবজ্জীবনের কারাদন্ড দেয়া হয় এবং ফ্রান্স গিনির অন্তর্ভূক্ত ডেভিসল আইল্যান্ডে তাকে নির্জন কারাবাসে প্রেরণ করে
১৯৩১ – ড. এ পি জে আব্দুল কালামের জন্ম। তিনি ভারতীয় বিজ্ঞানী ও ১১তম রাষ্ট্রপতি
১৯৪৬ – জার্মানির ন্যুরেমবার্গে যুদ্ধবন্দিদের প্রাণদণ্ড দেওয়া হয়
১৯৬৪ – চীন প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে এবং বিশ্বের পঞ্চম পরমাণু শক্তিধর দেশ হিসেবে গণ্য হয়
১৯৬৪ – রক্ষণশীলদের পরাজিত করে ১৩ বছর পর ব্রিটেনে লেবার পার্টি ক্ষমতারোহন করে
১৯৬৯ – সোমালিয়ার প্রেসিডেন্ট আবদুর রশিদ আলী শেরমারকি আততায়ীর গুলিতে নিহত হয়
১৯৯৩ – নেলসন ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক উভয়ে নোবেল শান্তি পুরস্কার পান
১৯৯৫ – সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রথম রাশিয়া ও কিউবার মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর
১৯৯৯ – অভ্যুত্থানের দু’দিন পর পাকিস্তানে জরুরি অবস্থা জারি এবং জেনারেল মোশাররফ নিজেকে দেশের প্রধান নির্বাহী ঘোষণা করে