Monday, September 28, 2026
Latest Newsদেশফিচার নিউজ

উমর খালিদকে গ্ৰেফতারের প্রতিবাদ একঝাঁক প্রাক্তন আইপিএস অফিসারের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শিক্ষাবিদ, শিল্পী, সমাজকর্মী এবং আইনজীবীদের পর ইউএপিএ আইনের আওতায় উমর খালিদকে গ্ৰেফতারের নিন্দা করে দিল্লি দাঙ্গায় সঠিক তদন্তের দাবিতে দিল্লি পুলিশ কমিশনার এস এন শ্রীবাস্তবকে চিঠি লিখলেন ন’জন প্রাক্তন আইপিএস অফিসার। এই ন’জন প্রাক্তন অফিসারের প্রত্যেকেই ‛কনস্টিটিউশনাল কণ্ডাক্ট গ্ৰুপের’ সদস্য, যার তত্ত্বাবধানে বিভিন্ন সার্ভিসের সাথে যুক্ত অবসর প্রাপ্ত আধিকারিকরা প্রায়শই জনস্বার্থ ও সমাজের কল্যাণের বিষয়ে কথা বলে থাকেন।

কমিশনারকে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের কয়েকজন দাঙ্গাকারীকে গ্ৰেফতার করায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে, এই দাবি করে আপনার এক স্পেশাল কমিশনারকে তদন্তকে প্রভাবিত করতে চাইছেন। একথা জানতে পেরে আমরা অন্তত দুঃখ পেয়েছি। পুলিশ নেতৃত্বের এই ধরনের মনোভাব দাঙ্গা পীড়িতদের এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ন্যায়বিচারকে হাস্যকর পরিণতির দিকে নিয়ে যায়। এর অর্থ দাঙ্গার মূল অভিযুক্ত যদি সংখ্যাগুরু সম্প্রদায়ের হয় তাহলে তাঁর অপরাধ কখনই ধরা পড়বে না।

শাফী আলম (প্রাক্তন ডিজি, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো), কে সেলিম আলির (প্রাক্তন স্পেশাল ডিরেক্টর সিবিআই) মতো অফিসারদের স্বাক্ষর করা ওই চিঠিতে বলা হয়েছে, যারা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন, হিংসায় জড়িয়ে থাকার সঠিক কোনও প্রমাণ না থাকা সত্ত্বেও কেবল তাদেরই গ্ৰেফতার করা হয়েছে। অথচ ক্ষমতাশালী দলের সাথে জড়িত প্রত্যেককেই এই পদক্ষেপ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ‛এই ধরনের তদন্তের ফলে বিচার ব্যবস্থা, গণতন্ত্র, সংবিধান থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে দেশের জনগণ। একটি বিপজ্জনক চিন্তাভাবনা সুশৃঙ্খল সমাজের স্তম্ভকে কাঁপিয়ে দিতে পারে এবং দেশের আইন-শৃঙ্খলা ধ্বংস করে দিতে পারে। তাই ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের সদস্যদের ন্যায়বিচার পাইয়ে দেওয়ার জন্য দাঙ্গার সমস্ত মামলাগুলো সঠিক এবং নিরপেক্ষ ভাবে পুনরায় তদন্ত করার অনুরোধ করছি আমরা।

প্রসঙ্গত, সোমবারই বৃন্দা করাত, প্রশান্ত ভূষণ, অরুন্ধতী রায়, হর্ষ মান্দার, পি সাইনাথ, রামচন্দ্র গুহ, জিগনেশ মেভানির মতো বহু বিশিষ্ট ব্যক্তিত্ব জেএনইউ’র প্রাক্তন ছাত্র উমর খালিদের গ্ৰেফতারির নিন্দা করে বিবৃতি জারি করেছিলেন।

 

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Roph – Creative Ajax Portfolio WordPress Theme Rosaa – Flower Shop WordPress Theme Rosaleen – Health Coach & Speaker WordPress Theme Rosalinda | Health Coach & Vegetarian Lifestyle Blog WordPress Theme Rose Business Suite – Accounting, CRM and POS Software Rosemary – Health & Beauty Brand Elementor Template Kit Rosey – Jewelry Store WooCommerce WordPress Theme Rouge – Makeup & Beauty Elementor Template Kit Roundex – Circular Portfolio WordPress Theme Rovex – Design Agency WordPress Theme