Tuesday, September 29, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক বার্তা, গ্রেফতার মিমের রাজ্য নেতা জামিরুল হাসান

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আসাদউদ্দিন ওয়েসীর পার্টি মজলিশে ইত্তেহাদুল মুসলিমিনের (মিম) রাজ্য নেতা জামিরুল হাসানকে গ্রেফতার করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ। পুলিশের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক বার্তা ছড়িয়ে হিংসার প্ররোচনা দিয়েছিলেন তিনি। সোমবার দুপুরেই রাজ্যের সংখ্যালঘুদের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মুসলমানদের বন্ধু সেজে বাইরে থেকে কেউ কেউ হিংসায় মদত ও উস্কানি দিচ্ছে।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

শুক্রবার থেকে নাগরিকত্ব আইনের প্রতিবাদে বাংলা জুড়ে সংখ্যালঘুদের একাংশ যে তাণ্ডব ও ভাঙচুর করেছে তার নেপথ্যে মিমের উস্কানি রয়েছে বলেই শাসক দলের অনেকের দাবি। তাঁদের মতে, মিমের মতো সংগঠন সংখ্যালঘুদের হিংসার ঘটনায় প্ররোচিত করছে। গত শুক্রবার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে সংখ্যালঘুদের বিক্ষোভের নেপথ্যে মিমের রাজ্য নেতা জামিরুল হাসানের ভূমিকা ছিল বলে দাবি পুলিশের।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Hoteller Booking WordPress Hotelzo – Luxury Hotel WordPress Theme + RTL Ready Hoteria – Hotel Service Elementor Template Kit Hotline Call Center &Telemarketing Elementor Template Kit HotLock | Locksmith & Security Systems WordPress Theme + RTL Hotte – Take Away Food Elementor Template Kit Housedeco – Interior Design Elementor Template Kit Houseland – Real Estate WordPress Theme Houzez – Real Estate WordPress Theme Houzing – Real Estate WordPress Theme