Tuesday, September 29, 2026
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

গর্ভবতী সফুরার জামিন চেয়ে আবেদন আমেরিকার আইনজীবী সংগঠনের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ‛সফুরাকে জেলে বন্দি করে রাখা আন্তর্জাতিক আইন-বিরোধী কাজ’ – এমনই মন্তব্য করে জামিয়ার রিসার্চ স্কলার সফুরা জারগারকে জামিন দেওয়ার আর্জি জানাল মার্কিন আইনজীবী সংগঠন ‘দ্য আমেরিকান বার অ্যাসোসিয়েশন সেন্টার ফর হিউম্যান রাইটস’। মার্কিন আইনজীবী সংগঠনটি জানিয়েছে, অনেক আন্তর্জাতিক আইনি চুক্তিতে যোগ দিয়েছে ভারত। সেই সব চুক্তি অনুযায়ী, খুব কম ক্ষেত্রেই অভিযুক্তকে বিচারের আগে বন্দি করা যায়। সফুরার ক্ষেত্রে সেই সব ক্ষেত্র প্রযোজ্য নয় বলেই মত তাদের।

সংগঠনটির মতে, সফুরা গর্ভবতী। জেলে করোনা সংক্রমণের আশঙ্কাও রয়েছে। করোনা আবহে বন্দিদের প্যারোলে মুক্তি দেওয়ার কথা বিবেচনা করতে নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিমকোর্টও। তাদের মতে, সফুরা জামিন পেলে কী ক্ষতি করতে পারেন, তা বলতে পারেনি সরকার পক্ষ। তাঁর বিরুদ্ধে প্রমাণেরও অভাব রয়েছে। তাই তাঁকে এখনই জামিন দেওয়া উচিত।

সিএএ বিরোধী আন্দোলনে যুক্ত থাকার দায়ে গ্রেফতার করা হয়েছে সফুরাকে। গর্ভবতী সফুরা এখন তিহাড় জেলে রয়েছেন। সম্প্রতি তাঁর জামিনের আবেদন খারিজ করেছে পাটিয়ালা হাউস কোর্ট। বিচারক জানিয়েছেন, সফুরার বিরুদ্ধে দিল্লিতে সাম্প্রতিক গোষ্ঠী সংঘর্ষের ষড়যন্ত্রে যুক্ত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Leprechaun – Home Repair Elementor Template Kit Lestin – Directory Listing WordPress Theme Let’s Play | Hockey School & Winter Sports WordPress Theme Let’s Review WordPress Plugin With Affiliate Options Lettuce | Organic Food & Eco Online Store Products WordPress Theme LEVELUP – Responsive Creative Multipurpose WordPress Theme Leven - Best CV Resume WordPress Theme Leverage – Creative Agency & Portfolio WordPress Theme Levita – Photography WordPress Theme Levre — Beauty Cosmetics Shop WordPress