Saturday, August 15, 2026
Latest News

আইফোন ১১, ১১ প্রো এবং ১১ প্রো ম্যাক্স নিয়ে হাজির অ্যাপল! জেনে নিন দাম ও ফিচার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, প্রযুক্তি ডেস্ক : দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন তিনটি আইফোনের ঘোষণা দিয়েছে অ্যাপল। যুক্তরাষ্ট্রের কুপারটিনোর স্টিভ জব থিয়েটারে আইফোন ১১ উন্মোচন করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।

নতুন তিন মডেলের তালিকায় রয়েছে আইফোন ১১, আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ প্রো ম্যাক্স। এ ছাড়াও আসছে অ্যাপল ওয়াচ সিরিজ ৫ এবং ১০.২ ইঞ্চির আইপ্যাড।

আইফোন ১১-তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ স্কোয়ার শেপে। সঙ্গে রয়েছে দু’টি ১২ মেগাপিক্সেল সেন্সর একটা ওয়াইড অ্যাঙ্গেল এবং আরেকটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল।

এর সঙ্গে থাকবে রাতের অন্ধকারেও ভাল ছবি তোলার সুযোগ। আইফোন ১১-এর স্ক্রিনের সাইজ যদিও এক্সআরের মতোই ৬.১ ইঞ্চি থাকছে। আপগ্রেড হচ্ছে প্রসেসর। এ১৩ বাওনিক চিপসেট থাকছে আইফোন ১১-এ। যা বাড়িয়ে দেবে সিপিইউ এবং জিপিইউ-র পারফরম্যান্স।

এই মডেলটিতে থাকছে ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ। এর দাম ৬৪ হাজার ৯০০ টাকা। এ ছাড়াও ১২৮জিবি এবং ২৫৬জিবির ভ্যারাইটিও পাওয়া যাবে।

আইফোন ১১ প্রো মডেলটি আইফোন এক্সএসের পরের মডেল। এতে থাকছে তিনটি ক্যামেরা। প্রত্যেকটি ১২মেগাপিক্সেল সেন্সরের। ৪ কে রেজলিউশনে ৬০ফ্রেম প্রতি সেকেন্ডে ছবি তোলার ক্ষমতা রাখে এই ক্যামেরাগুলি। অন্ধকারেও ছবি তুলতে পারবে ক্যামেরাগুলি।

৫.৮ ইঞ্চির অর্গানিক এলইডি ডিসপ্লে থাকছে আইফোন ১১ প্রো-তে। এতেও থাকছে এ১৩ বাওনিক চিপসেট। আইফোন এক্সএসের থেকে চার ঘণ্টা বেশি সময় ধরে কাজ করবে এর ব্যাটারি বলে জানিয়েছে অ্যাপেল।

৬৪ জিবির আইফোন ১১ প্রো-র দাম ৯৯ হাজার ৯০০ টাকা। এই মডেলটি পাওয়া যাবে ২৭ সেপ্টেম্বর থেকে।

আরেকটি মডেল হচ্ছে আইফোন ১১ প্রো ম্যাক্স। আইফোন এক্সএস ম্যাক্সের পরের মডেল এটি। আইফোন ১১ প্রো-এর মতোই এতে থাকছে তিনটি ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেল সেন্সর। আইফোন এক্সএস ম্যাক্সের থেকে এর ব্যাটারি পাঁচ ঘণ্টা বেশি চলবে বলে জানিয়েছে অ্যাপেল।

আইফোন ১১ প্রো ম্যাক্সে থাকছে ৬.৫ ইঞ্চি স্ক্রিন। ৬৪ জিবির দাম অ্যাপেলের তরফ থেকে জানানো হয়েছে ১ লক্ষ ৯ হাজার ৯০০ টাকা।

১০.২ ইঞ্চির আইপ্যাডে থাকছে অ্যাপেল পেন্সিল সাপোর্ট। এ১০ ফিউসন প্রসেসর এবং কিবোর্ডের জন্য কানেক্টরও থাকছে এই আইপ্যাডে। শুধু ওয়াইফাই যুক্ত মডেলটির দাম ২৯ হাজার ৯০০ টাকা। ওয়াইফাই ও সেলুলার যুক্ত মডেলটির দাম ৪০ হাজার ৯০০ টাকা। আইপ্যাডের অর্ডার নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে এই মাসের শেষে তা হাতে পাবেন গ্রাহকরা।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Custom User Registration Fields for WooCommerce Custom Woocommerce Discounts Customer Chat for WhatsApp Customizable headings for Elementor – Headinger Customize Post Categories for WPBakery Page Builder CustomMade – Customized Jewellery & Goldsmith Elementor Template Kit Cutting Edge Responsive Parallax WordPress Theme Cworks – Coworking Space Elementor Template Kit Cybal – Cyber Security WordPress Theme Cyber Cloop – Cyber Security Elementor Template Kits