Saturday, October 3, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে মিলল অস্ত্রভাণ্ডার, উদ্ধার হল হাতকামান

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বেলিয়াড়া গ্রামে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হল হাতকামান-সহ আগ্নেয়াস্ত্র। অভিযোগ, উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলি প্রধান তসলিমা খাতুনের বাড়িতে প্রচুর অস্ত্র মজুত করা ছিল।

রবিবার সকালে পুলিশ ও স্থানীয়রা গিয়ে সেই অস্ত্র উদ্ধার করেন। মিলেছে, ৩টি ওয়ান শটার, ৫ রাউন্ড গুলি, ১টি হাতকামান ও প্রচুর বোমা। উল্লেখ্য, গত ১ অগাস্ট বেলিয়াড়া গ্রামে খুন হয়েছিলেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান বাবর আল।

সেই খুনের ঘটনায় অভিযোগের তির ছিল পঞ্চায়েতের বর্তমান প্রধান তসলিমা খাতুন ও তাঁর স্বামী রহিম মণ্ডলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে ফেরার ছিলেন ২ জন। সম্প্রতি কতুলপুর থেকে রহিম মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ।

রবিবার রহিম মণ্ডলের বাড়িতে হাজির হন কয়েকশ গ্রামবাসী। বাড়িতে তল্লাশি শুরু করেন তাঁরা। তখনই বাড়ি থেকে বেরোয় একাধিক আগ্নেয়াস্ত্র। এর পর খবর যায় স্থানীয় রাধানগর পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করে নিয়ে যায়।

 

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Astrum – Responsive Multi-Purpose HTML Template Asya – Modern Architecture Elementor Template Kit Atap – Roofing Service & Construction Elementor Template Kit Atelier – Creative Multi-Purpose eCommerce Theme Atena – College and University template Athens - Law Agency WordPress Theme Athetics – Gym Fitness WordPress Theme (Mobile Layout Ready) Athlete Fitness | Gym and Sport WordPress Theme Athlete – Fluid Responsive Magento Theme Athletex – WooCommerce Sport Equipment Theme