Sunday, August 16, 2026
দেশফিচার নিউজ

বিজেপিই একমাত্র দল, যেখানে বিফ রফতানিকারকরা চাঁদা দেয় : দিগ্বিজয় সিং

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে একহাত নিলেন দিগ্বিজয় সিং। প্রধানমন্ত্রী মথুরায় গরু নিয়ে যে মন্তব্য করেছিলেন তার ভিত্তিতেই কটাক্ষ করেছেন দিগ্বিজয়। তিনি বলেন, ‘দেশে একমাত্র বিজেপি এমন এক দল যারা গো-মাংস রফতানিকারকদের কাছ থেকে অনুদান পেয়েছে।’

সম্প্রতি উত্তরপ্রদেশের মথুরায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে মোদী বলেন, ‛কিছু মানুষের কানে ‘ওম’ এবং ‛গরু’ শব্দ গেলেই ওদের লোম খাড়া হয়ে যায়!’ প্রধানমন্ত্রী এভাবে গরুকে নিয়ে মন্তব্য করায় কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং পাল্টা জবাবে বলেন, ‘বিজেপি একমাত্র দল, যেখানে বিফ রফতানিকারকরা চাঁদা দেয়।’

তিনি আরও বলেন, ‛এটা বিজেপি নিজেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বলেছে যে তাদেরকে বিফ রফতানিকারকরা অনুদান দিয়েছে। আমি প্রধানমন্ত্রীকে এ বিষয়ে জিজ্ঞেস করতে চাই এই বিষয়ে তিনি কী বলবেন? তার আমলেই গবাদি পশুর মাংস রফতানি সবচেয়ে বেশি বেড়েছে।’

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Mega Posts and Custom Posts Display WP Plugin Mega Posts Display for WPBakery Mega Products WooCommerce WordPress Plugin Mega Project – Construction WordPress Mega WooCommerce Addons for Elementor Mega WordPress ‘All-My-Items’ Bundle by CodeRevolution MegaBux – Construction WordPress Theme MegaFM – Radio Station & Podcaster Elementor Template Kit MegaShop – Prestashop Theme MegaShop – WooCommerce MultiPurpose Theme For Electronics, Marketplaces