Thursday, October 1, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

অস্ত্রসহ গ্রেফতার বিজেপি নেতা, থানা ঘেরাও করায় বিজেপি কর্মীদের রাস্তায় ফেলে পেটালো পুলিশ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপির যুব মোর্চার নেতা বুলেট রায়কে গ্রেফতারির ঘটনা নিয়ে রণক্ষেত্র বাঁধল খড়দহে। নামল র‌্যাফ, কমব্যাট ফোর্স। ঘটনার শুরু বুধবার সকালে। বেআইনি অস্ত্র রাখার অভিযোগে বুলেটকে গ্রেফতার করে খড়দহ থানার পুলিশ। এরপরেই যুব নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও শুরু করে বিজেপি।

পুলিশের অনুরোধে ঘেরাও না তুললে বিকেলে প্রায় দেড়শ বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এরপর আরও উত্তেজনা বাড়তে থাকে। আশপাশের এলাকা থেকে বিজেপি কর্মীরা এসে জমায়েত করে খড়দহ থানার সামনে। জমায়েত করে মহিলা মোর্চাও। বোমাবাজি শুরু হয় বলেও অভিযোগ। তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র‌্যাফ। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে রাস্তায় ফেলে পেটানো হচ্ছে বিজেপি কর্মীদের। সব মিলিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়।

পুলিশের বিরুদ্ধে বেপরোয়া লাঠিচার্জের অভিযোগ তুলেছে বিজেপি। একাধিক বিজেপি কর্মীর মাথা ফেটে গিয়েছে বলে খবর। তাঁদের মধ্যে রয়েছেন মহিলারাও। আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। রাত নটার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বুলেটকে ব্যারাকপুর আদালতে তোলা হবে।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Everest Forms Geolocation Everest Forms Google Sheets Everest Forms Multi Part Everest Forms PayPal Standard Everest Forms PDF Submission Everest Forms Post Submissions Everest Forms (Pro) Everest Forms Stripe Everest Forms Survey, Polls and Quiz Everest Google Places Reviews