Thursday, October 1, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

৭ জানুয়ারি কাঁপবে নন্দীগ্রাম! মুখোমুখি হবেন শুভেন্দু-মমতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে নন্দীগ্রামে কর্মসূচি করতে চলেছেন শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তারিখটা ৭ জানুয়ারি ২০২১।

শুভেন্দু নিজের কর্মসূচির কথা ঘোষণা করে দিয়েছিলেন গত ১০ নভেম্বর। বুধবার রাতে তৃণমূল সূত্রে জানা গেল, ওইদিন দুপুরেই তেখালি ব্রিজ সংলগ্ন মাঠে সভা করতে যাচ্ছেন দিদি।

সূত্রের খবর, হেলিকপ্টারে কলকাতা থেকে নন্দীগ্রাম যাবেন মমতা। তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলেন, “দলনেত্রীকে অনুরোধ করা হয়েছিল ৭ জানুয়ারি নন্দীগ্রামে আসার জন্য। আজ তাতে ছাড়পত্র মিলেছে।”

সুফিয়ানের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে সেদিন জনপ্লাবনে ভেসে যাবে নন্দীগ্রাম। প্রসঙ্গত, নন্দীগ্রাম আন্দোলনে ১৪ মার্চ, ১০ নভেম্বর, ৭ জানুয়ারি– এগুলি উল্লেখযোগ্য দিন। শুভেন্দু সব কটি দিনেই নন্দীগ্রামে কোনও না কোনও কর্মসূচি করেন।

কিন্তু অন্যবারের তুলনায় এবার পরিস্থিতি একেবারে ভিন্ন। শুভেন্দু এখন বিজেপি নেতা। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ছেন মমতার বিরুদ্ধে। আর মমতাও যেন ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিতে চাইছেন। হতে পারে সেই কারণেই একই দিনে নন্দীগ্রামের মাটিতে মুখোমুখি হতে চলেছেন শুভেন্দু-মমতা।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Pesce – Seafood Restaurant WordPress Theme Pesi Questionnaire – Multiresult Survey and Quiz WordPress Plugin Pesta | Event Planner & Organizer WordPress Theme Pestco – Pest Control Elementor Template Kit Petca – Pet Care Elementor Template Kit PetCare – Pet Boarding and Care Centre Template Kit Petcio – Pet Store WooCommerce WordPress Theme Petio – Pet Store WooCommerce WordPress Theme Petiva – Pet Care and Pet Shop WordPress Theme PetMania – Pet Care Shop Ecommerce WordPress Theme