Monday, September 28, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

দলীয় কর্মীর কাছে ১০ লাখ টাকা তোলা চাওয়ার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দলীয় কর্মীর কাছে ১০ লাখ টাকা তোলা চাওয়ার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপির মণ্ডল সভাপতি। দলীয় কর্মীর থেকেই ১০ লক্ষ টাকা তোলাবাজি চাওয়ার অভিযোগ উঠে হাওড়ার বালি বিজেপির মণ্ডল-১ এর সভাপতি রাজা গোস্বামীর বিরুদ্ধে। বিজেপির ওই কর্মীর অভিযোগের ভিত্তিতেই গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে বালি থানার পুলিশ রাজাকে নিউ দিঘা থেকে গ্রেফতার করে।

উল্লেখ্য, তোলাবাজির কারণে গত ২৮ অগস্ট ওই বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। রাজা গোস্বামীর বিরুদ্ধে ১০ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ করেছিলেন সৌরভ পাল নামে বিজেপিরই এক কর্মী। তাঁর অভিযোগ ছিল, ঘূর্ণিঝড় উম্পুনে বাড়ি ভেঙে যাওয়ার পর রাজা গোস্বামীর কাছে সাহায্য চাইতে গেলে তাঁর থেকে ১০ লক্ষ টাকা তোলা চান ওই বিজেপির মণ্ডল সভাপতি। শুধু তাই নয়, সেই সময় সৌরভের কাছ থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়াও অভিযোগ ওঠে বিজেপি নেতার বিরুদ্ধে।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop DoughBoiBakery – Bakery Cakery Elementor Template Kit Doughclass – Baking & Pastry Class Elementor Template Kit Dove | Handmade Crafts WooCommerce WordPress Theme Doweco – Furniture Store WordPress Theme Download File Name for WooCommerce Download Monitor Advanced Access Manager Download Monitor Amazon S3 Download Monitor Buttons Download Monitor Captcha Download Monitor CSV Importer