Tuesday, September 29, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

মনমতো হয়নি প্রার্থী, বর্ধমানের ৯ টি আসনে নির্দল হয়ে লড়বে ‘আদি’ বিজেপি!

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রার্থী ঘোষণার পরেই রাজ্যজুরে বিক্ষোভে ফেটে পড়েছে আদি বিজেপি। তাদের অভিযোগ প্রার্থী নিয়ে স্বজনপোষণ ও দুর্নীতি করা হয়েছে। এবার খণ্ডঘোষের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ‘চারিত্রিক গুণাবলি’ দিয়ে পোস্টার পড়ল এলাকায়। একইসঙ্গে বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার অন্তর্গত ৯টি বিধানসভা কেন্দ্রে নির্দল হিসেবে লড়াইয়ের প্রস্তুতি শুরু করল আদি বিজেপির নেতারা।

আদি বিজেপির তরফে জানানো হয়েছে, দুর্নীতিগ্রস্ত, চরিত্রে কলঙ্কের দাগ রয়েছে সেই সব নেতাদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন বিজেপির নেতা-কর্মীরা। সেই সময় জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় সন্দীপ নন্দীকে। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশিত হতে দেখা যায় সন্দীপবাবুকে বর্ধমান দক্ষিণ কেন্দ্রের টিকিট দেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁর অনুগামীদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। সেই বিষয়েও সোশ্যাল মিডিয়ায় আদি বিজেপির তরফে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে প্রতিটি কেন্দ্রে প্রার্থী দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।

গত জানুয়ারিতে বর্ধমানে জেলা বিজেপি কার্যালয়ে গোলমালের ঘটনায় সাসপেন্ড করা হয় আদি বিজেপির নেতা স্মৃতিকান্ত মণ্ডলকে। আদি বিজেপির তরফে তাঁকে বর্ধমান দক্ষিণ কেন্দ্রে প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে। একইভাবে বাকি ৮টিতেও নির্দল প্রার্থী দাঁড় করানোর প্রস্তুতি চলছে। তবে এই নিয়ে চিন্তিত নয় বিজেপি। দলের প্রাক্তন জেলা সভাপতি তথা রাঢ়বঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা সন্দীপ নন্দী বলেন, “ব্যক্তির থেকে দল বড়। সিম্বল যারা পেয়েছেন তাঁদের সঙ্গেই রয়েছেন দলের কেন্দ্র, রাজ্য, জেলা, বুথ স্তরের নেতৃত্ব, কর্মীরা।”

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Maglobe – Magazine & News Elementor Template Kit Magnar – Elementor Agency WordPress Theme MAGNET – Creative Business WordPress Theme Magnis – Corporate Multipurpose WordPress Theme MagOne – Responsive News & Magazine Blogger Template MagPlus – Blog, Magazine Elementor WordPress Theme Maharatri - Hindu Temple WordPress Theme Maia - Jewelry Shop WordPress Theme Maidy – Cleaning Service Elementor Template Kit Mailbox – Webmail based e-mail client module for Perfex CRM