Thursday, October 1, 2026
Latest Newsদেশফিচার নিউজ

তেলেনি পাড়া কাণ্ডের জের, বিজেপি নেত্রী লকেট ও অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক :
সাম্প্রদায়িক উস্কানি-সহ নানা ধারায় হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের বিরুদ্ধে মামলা করল চন্দননগর কমিশনারেটের পুলিশ। আগামী শুক্রবার দু’জনকেই তদন্তকারী আধিকারিকদের কাছে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রের খবর, শুক্রবার তৃণমূলের তরফে লকেট-অর্জুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানো, সরকারি আদেশ অমান্য-সহ বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়। কমিশনারেটের এক আধিকারিক বলেন, ‘‘সম্প্রীতি নষ্ট হয়, এমন কথা ওঁরা বলেছেন। সেই কথার ভিডিয়ো ফুটেজ আমাদের হাতে রয়েছে।’’

সম্প্রতি তেলেনিপাড়ায় দুই গোষ্ঠীর গোলমাল হয়। ওই ঘটনা নিয়ে গত বৃহস্পতিবার লকেট এবং অর্জুন হুগলির জেলাশাসক ওয়াই রত্নাকর রাওয়ের সঙ্গে দেখা করতে যান। কিন্তু জেলাশাসকের দেখা না-মেলায় দুই সাংসদ তাঁর দফতরের সামনে অবস্থানে বসেন। তার পরে তেলেনিপাড়ায় যাওয়ার চেষ্টা করেন। মাঝপথে পুলিশ তাঁদের আটকায়। লকেটরা দাবি করলেও চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীরের দেখাও পাননি। সেই সময় পুলিশের সঙ্গে তাঁদের বাদানুবাদ হয়। দুই সাংসদই তেলেনিপাড়ার গোলমাল নিয়ে নানা মন্তব্য করেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়ায়।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Stoni – Architecture Agency WordPress Theme Storage for Contact Form CF7 Agile Store Locator (Google Maps) For WordPress Store – WooCommerce WordPress Theme StoreApps Smart Manager - Manage Your WooCommerce Store 10x Storeca - Storage Service Elementor Template Kit Storefront Mega Menus Storefront Parallax Hero Storefront Pricing Tables Storefront Product Hero