Sunday, October 4, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

রাজ্যে কেন্দ্রীয় বাহিনী: তাহলে কি রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ব্যর্থ? প্রশ্ন বিরোধীদের

কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার এবং নতুন সরকারের ১০০ দিনের মেয়াদ পার হওয়ার পরেও কমেনি কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা। বরং বঙ্গে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক তরজা। শাসক দলের ভূমিকা ও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী শিবির।

​সাধারণত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর এবং নির্বাচনী আচরণবিধি উঠে গেলেই কেন্দ্রীয় বাহিনীকে নিজ নিজ ঠিকানায় ফেরত পাঠানো হয়। তবে চলতি বছরে পরিস্থিতি কিছুটা আলাদা। বর্তমানে রাজ্যে ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং খুব শীঘ্রই আরও ৫০ কোম্পানি বাহিনী বঙ্গে আসছে।

​সূত্রের খবর, আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা সুনিশ্চিত করা এবং রাজ্য পুলিশে শূন্য পদের ঘাটতি মেটানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অতিরিক্ত ৫০ কোম্পানি বাহিনীর জন্য আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
​
​নতুন করে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার খবর সামনে আসতেই সরব হয়েছেন বিরোধীরা। তাদের প্রধান প্রশ্ন— রাজ্য পুলিশ কি তবে পুরোপুরি ব্যর্থ আইনশৃঙ্খলা সামলাতে? কেন বারবার অতিরিক্ত কেন্দ্রীয় শক্তির ওপর ভরসা রাখতে হচ্ছে প্রশাসনকে?

​পাশাপাশি, রাজ্য পুলিশে দফায় দফায় নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কেন এখনও ঘাটতি পূরণ করা সম্ভব হলো না, সেই প্রশ্নও তুলছেন তারা। যদিও এই বিশাল পরিমাণ বাহিনী মোতায়েন ও তার প্রয়োজনীয়তা নিয়ে সরকারিভাবে এখনও বিস্তারিত কোনো বিবৃতি সামনে আসেনি।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Anteri – Concrete Services Elementor Template Kit Anterin – Car Driving Course Elementor Template Kit Antilia – Architect & Interior Design WordPress Theme Antique – Responsive Personal Portfolio WordPress Theme AntiqueMall – Antique Store Marketplace WordPress Theme Antomi – Multipurpose Theme for WooCommerce WordPress Anubia | Smoking and Hookah Bar WordPress Theme Anwalt – Law Firm and Lawyer WordPress Theme AnyCar – Automotive, Dealership WordPress Theme Anymag – Magazine Style WordPress Blog