Saturday, October 3, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

এনআরসির দাবিতে বিক্ষোভ মণিপুরে, সরকারি অফিস বয়কটের ডাক! ৩ দিন স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত সরকারের

ইম্ফল: ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস বা জাতীয় নাগরিকপঞ্জি (NRC) আপডেট এবং সঠিক নাগরিক তালিকার দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। রাজ্যে তীব্র আন্দোলন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জেরে ইম্ফল উপত্যকা সহ সমস্ত জেলায় টানা তিন দিনের জন্য স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

রাজ্যে প্রস্তাবিত জনগণনার কাজ শুরু হওয়ার আগেই এনআরসি আপডেট করার দাবিতে সোচ্চার হয়েছে বিভিন্ন সামাজিক ও স্থানীয় সংগঠন। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি— মণিপুরে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষজন নিজ নিজ এলাকায় সুরক্ষিতভাবে না ফেরা পর্যন্ত এবং প্রকৃত নাগরিকদের তালিকা নিশ্চিত না হওয়া পর্যন্ত জনগণনার কাজ বন্ধ রাখতে হবে। পাশাপাশি, অবিলম্বে এনআরসি তালিকার কাজ শুরু করার জোর দাবি জানানো হয়েছে।

এই আন্দোলনের জেরে থৌবাল জেলায় নির্ধারিত সুপারভাইজার ও ফিল্ড ট্রেনারদের জনগণনার প্রশিক্ষণ শিবিরও বাতিল করতে বাধ্য হয়েছে প্রশাসন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মণিপুর শিক্ষা দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মণিপুর, কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন মণিপুর, সিবিএসই এবং সমস্ত সরকারি ও বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় নির্ধারিত দিনগুলিতে পুরোপুরি বন্ধ থাকবে। এর পাশাপাশি, একটি স্থানীয় সংগঠনের পক্ষ থেকে সরকারি কার্যালয় বয়কটের ডাক দেওয়ায় প্রশাসনিক মহলে উদ্বেগ আরও বেড়েছে।

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং চলমান অশান্তি মোকাবিলা করতে ইতিমধ্যেই আসরে নেমেছে প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা করতে সিআরপিএফ-এর শীর্ষ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং। রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করে যাচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop WooCommerce Engine and Fuel Filter Plugin WooCommerce Estimated Shipping Date WooCommerce Estimated Shipping Date Per Product WooCommerce EU Cookie Consent Plugin, WordPress GDPR Compliance WooCommerce Eu Vat & B2B WooCommerce EU VAT Number WooCommerce Event QR Code Email Tickets WooCommerce Event Ticket Woocommerce Export Products to XLS WooCommerce FedEx Shipping Method