Friday, June 5, 2026
Latest Newsদেশফিচার নিউজ

নোটবন্দির থেকেও ভয়াবহ লকডাউন! ২ সপ্তাহে রোজগার হারিয়েছেন ১২ কোটি মানুষ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লকডাউনের দু’ সপ্তাহের মধ্যে কাজ হারিয়েছেন প্রায় ১২ কোটি মানুষ। এই লকডাউনের প্রভাব নোটবন্দির থেকেও ভয়াবহ আকার ধারণ করেছে। পার্থক্য শুধু এতটুকু যে, এটা করোনা মহামারীর কারণে সৃষ্ট সমস্যা এবং সেটা ছিল সরকার দ্বারা সৃষ্ট সমস্যা।

সেন্টার ফর মনিটরিং অফ ইকোনমি’র (সিএমআইই) দেওয়া তথ্য অনুযায়ী ২০২০ সালের ফেব্রুয়ারিতে ভারতে প্রায় ৪০ কোটি (৪০.৪ কোটি) লোক কর্মরত ছিলেন। লকডাউন ঘোষণার ঠিক পরের সপ্তাহেই, ৪০.৪ কোটি থেকে হ্রাস পেয়ে তা এসে দাঁড়িয়েছে ২৮.৫ কোটিতে। অর্থাৎ, কর্মসংস্থানে নিযুক্ত লোকের সংখ্যা দুই সপ্তাহের মধ্যে ১১.৯ কোটি হ্রাস পেয়েছে।

করোনা ভাইরাস উদ্ভূত সমস্যার আগেই ভারতের অর্থনৈতিক অবস্থা মাটিতে এসে ঠেকেছিল। জিডিপি ২ থেকে ৪ শতাংশের মধ্যে ঝুলছিল। জিডিপি রেট এইবার আরও তলানিতে গিয়ে ঠেকবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে, করোনা মহামারী ভারতের ভবিষ্যতের সামনে দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে।

 

অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।

আমাদের খবরাখবর ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক করে পাশে থাকুন

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Simple Custom CSS and JS PRO Simple Events Calendar JS Simple Forum – Responsive Bulletin Board Simple Invoice Manager – Invoicing Made Easy Simple Landing Page for WordPress Simple POS – Point of Sale Made Easy Simple Video Player svPlayer Plugin For WpBakery and Elementor Builder Simple Virtual Tour Simple Weather Plugin Simple Woo-Commerce Gift Wrap