Friday, June 5, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

কমিশনের আচরণ ‘‌পক্ষপাতদুষ্ট’‌!‌ স্বচ্ছ ভোটের দাবি নিয়ে সিইওর কাছে সৌগত, মহুয়ারা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ২৭ মার্চ থেকে রাজ্যে ২৯৪ আসনে ভোট শুরু হচ্ছে। ফল ঘোষণা ২ মে। রাজনৈতিক বিশেষজ্ঞদের আশঙ্কা, ভোটে হিংসা ছড়াতে পারে। তাই ইতিমধ্যেই রাজ্যে এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এদিকে নির্বাচন কমিশনের আচরণ ‘‌পক্ষপাতদুষ্ট’‌ এমনটাই অভিযোগ তৃণমূলের। তাই বাংলায় ‘‌অবাধ এবং স্বচ্ছ’‌ নির্বাচন ক্রমেই অসম্ভব হয়ে পড়েছে। রাজ্যে যাতে সেই ‘‌স্বচ্ছ আর অবাধ’‌ নির্বাচন হয়, সেই আবেদন জানাতেই এদিন দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গেলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, মহুয়া মৈত্র এবং যশবন্ত সিনহা। কমিশনে একটি স্মারকলিপি জমা দিলেন তাঁরা।

দিল্লির দপ্তরে কমিশনের কর্তাদের সঙ্গে বৈঠকও চলে তৃণমূল নেতাদের। বৈঠক শেষে সাংসদ মহুয়া মৈত্র জানালেন, ‘‌নির্বাচন কমিশনের কাছে আজ তিনটি বিষয় তুলেছি। এক, বুথের ১০০ মিটারের মধ্যে থাকবে শুধুই কেন্দ্রীয় বাহিনী, দুই, ৫ শতাংশ ইভিএম–এর ক্ষেত্রে ভিভিপ্যাট চেকিং। তিন, ১০ মার্চ মমতা ব্যানার্জির ঘটনা।’‌

সংবাদ মাধ্যম সূত্রের খবর, নির্বাচন কমিশন বুথের ১০০ মিটারের মধ্যে রাজ্য পুলিশকে থাকার অনুমতি দেয়নি। থাকবে শুধুই কেন্দ্রীয় বাহিনী। এই নিয়েই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতারা। তাঁদের দাবি, ভোটদান শেষ হলে ১০০ শতাংশ ইভিএম–এর সঙ্গেই ভিভিপ্যাট মেশিনের নথি মিলিয়ে দেখতে হবে। একমাত্র তাহলেই নিশ্চিত হওয়া যাবে, যে সাধারণ মানুষ নিজের ভোট দিতে পেরেছেন। কারচুপি হয়নি।

 

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Jewellery WP – Elementor WooCommerce Responsive Theme JewellryWear – eCommerce Elementor Template kit Jina – Celebration Agency Theme Jinx – Pet Shop & Veterinary WooCommerce Theme JL Token – Queue Management System JNews – WordPress Newspaper Magazine Blog AMP Theme JobBoard Job Listing WordPress Plugin JobBox – Job Board & Career Portal Recruitment Agency WordPress Theme JobCareer | Job Board Responsive WordPress Theme JobClass – Job Board Web Application