Tuesday, September 29, 2026
Latest Newsদেশফিচার নিউজ

কোথায় আচ্ছে দিন? ‘সুখী’ দেশের তালিকায় একেবারে তলানিতে স্থান ভারতের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ যাবত সবথেকে বিখ্যাত স্লোগান ‘আচ্ছে দিন আয়েঙ্গে।’ কিন্তু মোদীর শাসনে আচ্ছে দিন আসা দূরের কথা আচ্ছে দিনকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। ১৪৯টি দেশের মধ্যে ১৩৯ স্থান পাওয়া এটুকু বলে দেয় সুদিন এখনও বহুদূর। দেশের মানুষ এখনও কষ্টেই আছে। ভারতবাসী আনন্দে নেই, বলে দিচ্ছে রাষ্ট্রপুঞ্জের সমীক্ষাই। ২০২১ সালের ‘ওয়র্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’ অনুযায়ী ১৪৯টি দেশের মধ্যে ১৩৯ নম্বরে ভারত। দেশের সবাই দুঃখেকষ্টে দিন কাটাচ্ছেন এমন ভাবার কোনও কারণ। মুষ্টিমেয় অংশ আছেই যারা দিব্যি খোশমেজাজে চলছেন আর সিংহভাগ মানুষ ভাল নেই। সুতরাং ‘আচ্ছে দিন’ আসেনি তা বলাই বাহুল্য।

রাষ্ট্রপুঞ্জের এই হ্যাপিনেস রিপোর্টে তিনটে বিষয় দেখা হয়। এক, লাইফ ইভ্যালুয়েশন। আপনাকে প্রশ্ন করা হবে দিনকাল কেমন কাটছে। ১ থেকে ১০ পর্যন্ত পরিমাপক একক দিয়ে আপনাকে বোঝাতে হবে। সবথেকে ভাল ১০ একক এবং সবথেকে খারাপ শূন্য ধরা হবে। রিপোর্ট বলছে, ইভ্যালুয়েশনই এই সমীক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ।

দুই, পজিটিভ ইমোশন। আপনাকে প্রশ্ন করা হবে আগের ২৪ ঘণ্টায় আপনি হেসেছেন কিনা বা কোনও বিষয়ে আনন্দ পেয়েছেন কিনা। হ্যাঁ হলে ১ পয়েন্ট এবং না হলে শূন্য। তিন, নেগেটিভ ইমোশন। পজিটিভেরই ঠিক উলটো পরিমাপ হবে এক্ষেত্রে। পয়েন্টও সেই একই কায়দায়।

 

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Give – PayPal Pro Gateway Give – Paytm Gateway Give – PayUmoney Give – PDF Receipts Give – Per Form Gateways Give – Razorpay Gateway Give – Recurring Donations Give – Sofort Payment Gateway Give – Square Gateway Give – Stripe Gateway