Sunday, August 16, 2026
Latest Newsখেলাফিচার নিউজ

আইপিএলের প্রথম ম্যাচে মুম্বইকে ৫ উইকেটে হারাল ধোনির চেন্নাই সুপার কিংস

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : আইপিএল ২০২০-র প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে আইপিএল অভিযান শুরু করল চেন্নাই সুপার কিংস। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন মুম্বই ইন্ডিয়ান্সের দুই ওপেনার রোহিত শর্মা ও কুইন্টন ডি কক। কিন্তু পীযূষ চাওলার বলে রোহিত শর্মা ও স্যাম কুরানের বলে ডিকক আউচ হতেই সেভাবে আর বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি মুম্বইয়ের ইনিংসে।

একমাত্র ব্যাটসম্যান হিসেবে সৌরভ তিওয়ারি ৪২ রানের লড়াকু ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ১৬২ রান করে রোহিত শর্মার দল। চেন্নাইয়ের হয়ে ৩টি উইকেট নেন লুঙ্গি এনগিডি ও দুটি করে উইকেট দীপক চাহর ও রবীন্দ্র জাদেজা। একটি করে উইকেট পান স্যাম কুরান ও পীযুষ চাওলা।

১৬৩ রানের ছোট টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় চেন্নাই। পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ধোনির দল। প্রথম ওভারে শেন ওয়াটসনকে প্যাভেলিয়নে ফেরৎ পাঠান ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় ওভারে জেমস প্যাটিনসনের বলে আউট হন দীর্ঘ দিন পর দলে ফেরা মুরলি বিজয়। এরপর ইনিংস রাশ ধরেন ফাফ ডুপ্লেসিস ও অম্বাতি রায়ডু।  চতুর্থ উইকেটের পার্টনারশিপে ১১৫ রান যোগ করেন দুই তারকা ব্যাটসম্যান। আইপিএল ২০২০-র প্রথম অর্ধশতরান আসে অম্বাতি রায়ডুর ব্যাট থেকে। অবশেষে ৭১ রানের দুরন্ত ইনিংস খেলে রাহুল চাহারের বলে কট অ্যান্ড বোল্ড আউট হন অম্বাতি রায়ডু।

তৃতীয় উইকেট পড়ার মাঠে আসা রবীন্দ্র জাদেজা ১০ রান করেই ক্রুণাল পান্ডিয়ার বলে আউট হন। এর পর স্যাম কুরান এসে ঝড়ো ৬ বলে ১৮ রানের ইনিংস খেলেন। তারপর প্যাটিনসনের বলে আউট হন তিনি। অপরদিকে অর্ধশতরান পূরণ করেন ফাফ ডুপ্লেসিও। স্যাম কুরান আউট হওয়ার পর মাঠে নামেন এমএস ধোনি। যদিও ব্যাট হাতে তাকে তেমন কিছু করতে হয়নি। শেষ ওভারে ৪ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় এমএস ধোনির  চেন্নাই সুপার কিংস।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop MemberPress Campaign Monitor MemberPress Constant Contact MemberPress Corporate Accounts Addon MemberPress Courses MemberPress Developer Tools MemberPress Downloads MemberPress Drip – Tags Version MemberPress GetResponse MemberPress Importer MemberPress Mad Mimi