Sunday, October 4, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

বিজেপিতে নোংরা লবিবাজি চলছে, মুকুলের পর এবার বেসুরো অনুপম হাজরা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপিতে নোংরা লবিবাজি চলছে, মুকুলের পর এবার বেসুরো আরেক বিজেপি নেতা অনুপম হাজরা। মুকুল রায়ের হাত ধরে কি বিজেপিতে ভাঙন শুরু হচ্ছে? বিজেপি সর্বভারতীয়-সহ সভাপতির তৃণমূলে ফেরার খবর শোনামাত্রই এবার বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক পোস্ট করলেন তৃণমূলত্যাগী পদ্ম শিবিরের নেতা অনুপম হাজরা।

ফেসবুক পোস্টে অনুপম হাজরা লিখেছেন, ‘নির্বাচন চলাকালীন দু-একজন নেতাকে নিয়ে অতি মাতামাতি করা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও লবি বাজি করে বাকিদের বসিয়ে রেখে অবজ্ঞা বা অপমান করার করুণ পরিণতি! চার্টার্ড ফ্লাইটের রয়্যাল যাত্রীরাও মিসিং। এখনও সমটয় আছে, বঙ্গ বিজেপির উচিত লবি বাজি বন্ধ করে যোগ্যতা অনুসারে বসে থাকা নেতাদের কাজে লাগানো’।

সেইসঙ্গে অনুপম লিখেছেন, ‘বঙ্গ বিজেপিতে নোংরা লবি-বাজি বন্ধ করার উদ্দেশ্যে এই বার্তা’। তবে তিনি যে বিজেপিতেই থাকছেন সে ব্যাপারেও স্পষ্ট করেছেন প্রাক্তন সাংসদ।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop YITH WooCommerce Deposits and Down Payments Premium YITH WooCommerce Dynamic Pricing and Discounts Premium YITH WooCommerce Email Templates Premium YITH WooCommerce EU Energy Label Premium YITH WooCommerce EU VAT Premium YITH WooCommerce Featured Audio & Video Content Premium YITH WooCommerce Frequently Bought Together Premium YITH WooCommerce Minimum Maximum Quantity Premium YITH WooCommerce Multi-Step Checkout Premium YITH WooCommerce Multi Vendor Premium