Wednesday, September 30, 2026
Latest Newsদেশফিচার নিউজ

সমস্ত জল্পনার অবসান, বিহারের প্রাক্তন ডিজি যোগ দিলেন বিজেপির জোটসঙ্গী নীতীশের দলে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শাসক দল জনতা দল ইউনাইটেডে যোগ দিলেন বিহারের প্রাক্তন পুলিশ প্রধান গুপ্তেশ্বর পাণ্ডে। বিধানসভা নির্বাচনের ঠিক মাসখানেক আগে এই ঘটনায় নীতীশ কুমারের রাজ্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

নির্বাচন কমিশন শুক্রবার বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে। কঠোরভাবে কোভিড নিয়ম মেনে নীতীশ-লালুর রাজ্যে তিন দফায় ভোট হবে বলে জানায় কমিশন। ফলপ্রকাশ ১০ নভেম্বর।

গত সপ্তাহেই পুলিশি পদ থেকে ইস্তফা দিয়েছেন গুপ্তেশ্বর পাণ্ডে। তিনি যে রাজনীতিতে যোগ দিতে পারেন, সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি যদি রাজনীতিতে যোগ দিই, তাহলে দোষটা কোথায়? এটা কি অসাংবিধানিক? বেআইনি?’

গুপ্তেশ্বর পাণ্ডে আরও বলেছিলেন, ‘আমি জনতার ডিজিপি। বক্সারের জনতাই ঠিক করবে, আমার পরবর্তী পদক্ষেপ কী হবে। আমি রাজনীতিতে যোগ দিই, এটা তাঁরা চান, নাকি চান না? আমি ভূমিপুত্র। ৩৪টি জেলার জন্য আমি কাজ করেছি।’

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Clinique – Wellness Luxury Spa Resort WordPress Theme Clino – Cleaning Business Elementor Template Kit Clipboard Total Control – Control what happen when somebody copy your text – WordPess Plugin Clivo – Portfolio & Agency WordPress Theme Clix – Creative Digital Agency WordPress Theme Clloh Chosen Field for Elementor Form Clotya - Fashion Store eCommerce Theme CloudArcade – HTML5 / Web Game Portal CMS Cloudme Host - WordPress Hosting Theme Cloudy 7 – Hosting Service & WHMCS WordPress Theme