Saturday, October 3, 2026
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

বিশ্বজুড়ে বয়কট ফ্রান্স, ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে সুর নরম মাক্রোঁর, তবে এখনও ক্ষমা চাননি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর অবমাননার দায়ে ফ্রান্সকে গোটা বিশ্ব বয়কট করেছে। যার ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে ফ্রান্স। অবশেষে সুর নরম করে ইসলাম ও মুসলিম বিশ্বের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। কিন্তু এখনও পর্যন্ত তিনি ক্ষমা চাননি।

আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথোপকথনের সময় তিনি তার শ্রদ্ধার বিষয়টি প্রকাশ করেন। অনুশোচনার সুরে এসময় মাক্রোঁ বলেন, ‘ইসলাম ধর্ম বা মুসলমানদের অবমাননা করার কোনো অভিপ্রায় তার ছিল না। তিনি শুধু ইসলাম ও মুসলিম বিশ্ব থেকে সন্ত্রাসবাদ ও উগ্রবাদকে আলাদা করে দেখতে চান। ইসলাম ও মুসলিম বিশ্বের প্রতি তার সম্মান রয়েছে।’ তবে এসময় ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ‘সবার উচিত সব ধর্ম এবং ধর্মীয় ব্যক্তিত্বদের প্রতি সম্মান দেখানো। সেইসঙ্গে কেউ যাতে ইসলাম ও নবী হযরত মুহাম্মদ সহ কোনো ঐশী ধর্মের নবীর অবমাননা না করে সেদিকেও লক্ষ্য রাখতে হবে।’

উল্লেখ্য, ম্যাকরন সম্প্রতি এক বক্তব্যে বলেন, ফ্রান্সে হজরত মুহাম্মদের ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ চলবে। তার এই অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে বিশ্বব্যাপী মুসলিমরা তীব্র ক্ষোভে ফেটে পড়ে। হজরত মুহাম্মদকে অপমানের জবাবে শুরু হয় তুমুল বিক্ষোভ ও প্রতিবাদ। দেশে দেশে ছড়িয়ে পড়ে ফ্রান্স বয়কটের ডাক। এমনকি, ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিও ওঠে অনেক জায়গায়। বিক্ষোভের আঁচ পেয়ে সম্প্রতি তার বক্তব্য থেকে সরে দাঁড়ান ফরাসি প্রেসিডেন্ট। কিন্তু এজন্য তিনি অনুশোচনা, দুঃখ প্রকাশ বা মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাননি। একধাপ এগিয়ে তিনি অনুতাপ প্রকাশ করেছেন।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop TraveX – Travel & Tour Agency Elementor Template Kit Travic – Tour & Travels Agency WordPress Theme Travil – Travel & Tour Booking WordPress Theme Travila – Modern Travel & Tour Booking WordPress Theme Travis | Photography WordPress Theme Travisa – Immigration & Visa Consulting Elementor Template Kit Travivu – Travel & Tour Booking WordPress Theme TRAVOL — Travel Agency Elementor WordPress Theme Travon - Hotel, Flights and Tour Meta Search Affiliate Theme Travosca – Travel Elementor Template Kit