Saturday, October 3, 2026
Latest Newsদেশফিচার নিউজ

হিন্দু বন্ধুর প্রাণ বাঁচাতে কেঁদে কেঁদে সাহায্য চাইলেন ইয়াকুব! মর্মান্তিক দৃশ্যে কাঁদছে নেটদুনিয়া

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হেঁটে বাড়ি ফেরার পথে মুসলিম বন্ধুর কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এক হিন্দু পরিযায়ী শ্রমিক। মধ্যপ্রদেশ থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন এই যুবক। গন্তব্য ছিল উত্তরপ্রদেশ। কিন্তু পথেই শেষ হয়ে গেল তাঁর বাড়ি ফেরার স্বপ্ন।

জানা যায় গুজরাতের সুরাতে কাজ করতেন এই যুবক। সেখান থেকে বাড়ি ফেরার উদ্দেশ্য রওনা দেন তিনি। ৪ হাজার টাকা ভাড়া দিয়ে ট্রাকে চেপে ফিরছিলেন অমৃত। মাঝপথে হঠাৎ অসুস্থবোধ করেন। তাই মধ্যপ্রদেশের শিবপুরীর কাছে তাঁকে নামিয়ে দেওয়া হয়।

অমৃতকে ট্রাক থেকে নেমে যেতে দেখে সঙ্গ ছাড়েননি বন্ধু ইয়াকুব। তিনিও নেমে পড়েন ট্রাক থেকে। এরপর শুরু হয় দুই বন্ধুর পথচলা। সেখান থেকেই হাঁটতে শুরু করলে আরও অসুস্থ হয়ে পড়েন অমৃত। তখন বন্ধু ইয়াকুবের কোলেই মাথা রেখে রাস্তায় শুয়ে পড়েন অমৃত।

বন্ধুকে ক্রমশ মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন ইয়াকুব। কিন্তু কেউ গাড়ি থামায় না। রাস্তায় চলার পথে এক স্থানীয় সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় তৎখনাত তা ছড়িয়ে পড়ে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Gild – Agency Elementor Template Kit Gilgamesh – Creative Portfolio Elementor Template Kit Gilkan – Dermatology & Skin Care Elementor Template Kit GimiGimi – Woocommmerce Elementor Template Kit Ginea – Furniture & Fashion WordPress & WooCommerce Theme Ginza – Furniture Theme for WooCommerce WordPress Gipo – AI Startup & GPT Chatbot Business WordPress Theme Giraffe – Kindergarten Education WordPress Theme Give – 2Checkout Gateway Give – AmeriCloud Payments