Sunday, August 16, 2026
রাজ্য

ইতিহাসে হুগলির মহসিন কলেজ! এখানেই গণিতে স্নাতক হয়েছিলেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হুগলির মহসিন কলেজ হচ্ছে পশ্চিমবঙ্গের কলা এবং বিজ্ঞান কলেজগুলোর মধ্যে একটি পুরনো ঐতিহ্যবাহী বনেদি প্রতিষ্ঠান। দানবীর হাজী মহম্মদ মহসিনের দানের টাকায় ১৮৩৬ সালে হুগলির চুঁচুড়ায় প্রতিষ্ঠিত হয়। প্রথমে এই কলেজের নাম ছিল ‛কলেজ অব মহম্মদ মহসিন’। পরে তা ‛হুগলি কলেজ’ নামে খ্যাত হয়। বর্তমানে এই নাম পরিবর্তণ করে ‛হুগলি মহসিন কলেজ’ রাখা হয়েছে। বর্তমানে কলেজটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং আন্ডারগ্রাজুয়েট এবং পোস্টগ্রাজুয়েট কোর্স সম্পন্ন করে। কলেজটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রিত এবং আর্থিকভাবে অনূদিত।

বর্তমানে কলেজটিকে সেইভাবে কেউ মনে না রাখলেও বহু জনপ্রিয় ব্যক্তিত্ব এই কলেজ থেকে পড়াশুনা করে বিশ্ব আঙিনায় নিজেদের প্রমান করেছেন। তাঁদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম হল উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। ১৮৯৩ সালে হুগলির মহসিন কলেজ থেকে গণিতে স্নাতক হন উপেন্দ্রনাথ। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ১৯২২ সালে কালাজ্বরের টিকা বের করে ফেলেছিলেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। যদিও ৫০ লক্ষের বেশি মানুষের প্রাণ বাঁচিয়েও নোবেল পাননি এই বঙ্গসন্তান। তবে ১৯২৪ সালে পান ‘রায় বাহাদুর’ উপাধি। তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড লিটনের কাছ থেকে পান ‘কায়সার-ই-হিন্দ’ পদক। ১৯৩৪ সালে ব্রিটিশ সরকার তাঁকে ‘নাইটহুড’ উপাধিতে সম্মানিত করে।

উপেন্দ্রনাথ ব্রহ্মচারী ছাড়াও হুগলির মহসিন কলেজ থেকেই পড়াশোনা করেছেন সাহিত্যিক বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়, প্রফুল্ল ঘোষ, স্যার এস. এন. বসু, অধ্যক্ষ গিরিশচন্দ্র বসু, বিচারপতি সৈয়দ আমির আলী, কানাইলাল দত্ত, প্রমথনাথ মিত্র, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, মুজফফর আহমেদ, জ্যোতিষ চন্দ্র ঘোষ, দেবেন্দ্রনাথ মণ্ডল, শিবনাথ বন্দ্যোপাধ্যায়, ভূপতি মজুমদার, চারু চন্দ্র রায়, শ্যামল মিত্র-র মতো প্রমুখ প্রসিদ্ধ ব্যাক্তিগন। কিন্তু বাঙালি সেই খবর কতটুকু রাখে?

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Hadé – Business Elementor Template Kit Hadkaur - Fitness and Gym WordPress Theme Hadona – One Product, WooCommerce WordPress Theme Hair Care – Responsive Salon WordPress Theme Hairsta – Hair Salon & Hairdresser Elementor Template Kit Haizea – Creative Portfolio & Resume Elementor Template Kit Halloween Rain – WordPress Plugin Halo – Multipurpose Shopify Theme OS 2.0 Halogen – Innovative Portfolio WordPress Theme Halse – Architecture & Interior Design Elementor Template Kit