Sunday, August 16, 2026
দেশফিচার নিউজ

তাঁর সাফল্যে ভারত গর্বিত, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বললেন মোদী

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অর্থনীতিতে নোবেলের জন্য মনোনীত অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী ও অভিজিৎ-এর সাক্ষাতের একটি ছবি ট্যুইট করেছেন খোদ প্রধানমন্ত্রী। নিজের ট্যুইটে মোদী লেখেন, ‛নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে সহৃদয় ও বিস্তারিত কথাবার্তা হয়েছে। আমি ভবিষ্যতে তাঁর আরও সাফল্য কামনা করি।’

অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নোবেল পাওয়ার পর তাঁর মতাদর্শ নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক তৈরি করেছিলেন মোদী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী পীযূষ গোয়েল। এই আবহেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতে জোর বিপাকে পড়েছেন পীযূষ। উল্লেখ্য, ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পেয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী এস্থার ডাফলো এবং মাইকেল ক্রেমার।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Ninja Forms iContact Ninja Forms Insightly CRM Ninja Forms IntelligenceWP Ninja Forms – Limit Checkboxes Ninja Forms Mad Mimi Ninja Forms MailChimp Ninja Forms MailPoet Ninja Forms Multi-Part Forms Ninja Forms OnePageCRM Ninja Forms PayPal Express