Monday, September 28, 2026
Latest Newsদেশফিচার নিউজ

‘‌ভাগ্যনগর’ করার ললিপপ বিফলে, বিজেপিকে হারিয়ে ফের ওয়েসীদের দখলে হায়দরাবাদ পুরনিগম

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপিকে হারিয়ে ফের আসাদউদ্দিন ওয়েসীদের দখলেই থাকল হায়দরাবাদ পুরনিগম। হায়দরাবাদে থাবা বসাতে মরিয়া গেরুয়া শিবির। প্রথমবার দক্ষিণের শহর দখলের স্বপ্নে মশগুল হয়ে উঠেছিল গেরুয়া শিবির। তার জন্য কেন্দ্রের থেকে শুরু করে রাজ্যের সমস্ত বড়বড় নেতাদেরও নামিয়েছিল বিজেপি। এমনকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভোটে জিতলে হায়দরাবাদের নাম বদলে ‘‌ভাগ্যনগর’ ললিপপ দেখিয়েছিলেন। কিন্তু জন সাধারণ সেই ললিপপ গ্রহণ করেননি। তবে শেষপর্যন্ত পুরনিগম দখলে রাখল কে চন্দ্রশেখর রাও ও আসাদউদ্দিন ওয়েসীর মহাজোট।

শুক্রবার রাত সাড়ে আটটা পর্যন্ত হায়দরাবাদ পুরনিগমের ১৫০ আসনের মধ্যে ৫৮টিতে এগিয়ে বা জিতেছে টিআরএস। যা কিনা ম্যাজিক ফিগার থেকে ১৮টি আসন কম। অন্যদিকে, দ্বিতীয় স্থানে থাকা বিজেপি এগিয়ে বা জিতেছে ৪৭টিতে। ৪৩টি–তে ওয়েসীর AIMIM এবং ২টিতে কংগ্রেস। অর্থাৎ, এই মুহূর্তের ফলাফল সত্যি হলে ওয়েইসির সাহায্য নিয়েই টিআরএসকে হায়দরাবাদে বোর্ড গঠন করতে হবে। আসন বাড়ালেও ক্ষমতা দখল করতে পারবে না বিজেপি।

 

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Pixelpiernyc - Portfolio Creative Agency Freelancer WordPress Theme PixelYourSite Pro – Facebook pixel WordPress plugin Pixia – Showcase WordPress Theme PixieHuge | eSports Gaming Theme For Clans & Organizations Pixion – Developer Portfolio WordPress Theme Pixlab – Agency WordPress Theme Pixwell - Magazine WordPress Pizza House – Restaurant / Cafe / Bistro WordPress Theme Pizzaro – Fast Food & Restaurant WooCommerce Theme Pizzeria Trattoria – Italian Restaurant Elementor Template Kit