Tuesday, September 29, 2026
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

ইসলামিক দেশে গেলেই গ্রেফতার করা হোক বিজেপি ভক্তদের! পরামর্শ জাকির নায়েকের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নবী মুহাম্মদের সমালোচনা করা বেশীরভাগ মানুষ বিজেপির ভক্ত হয় বলে মন্তব্য করলেন জনপ্রিয় ইসলাম প্রচারক ডাঃ জাকির নায়েক। তাই জাকির নায়েক মুসলিম দেশগুলোর প্রতি আবেদন জানিয়েছেন, নবী মুহাম্মদের সমালোচনা করা ভারতীয় অ-মুসলিমরা তাঁদের দেশে গেলেই যেন গ্রেফতার করে নেওয়া হয়।

ডাঃ জাকির নায়েক সমস্ত ইসলামিক কান্ট্রি গুলোকে পয়গম্বর মোহম্মদকে নিয়ে অ-মুসলিমদের বিতর্কিত মন্তব্যের একটি ডেটাবেস তৈরি করে কম্পিউটারে সেভ রাখার নিদান দিয়েছেন। তিনি সৌদি আরব, ইন্দোনেশিয়া সমেত সমস্ত মুসলিম দেশগুলোকে আহ্বান করেছেন যে, এরপর তাঁরা যখন কোনও ইসলামিক দেশের যাত্রা করবে, তাঁদের যেন তখনই গ্রেফতার করে নেওয়া হয়।

আরও পড়ুন: ‛মোদী বলেছিলেন, কাশ্মীরে আমাদের সমর্থন করুন সব মামলা তুলে নেব, আমি রাজি হইনি’ : জাকির নায়েক

জাকির বলেন, “আগে তদন্ত করা হোক যে তারা ইসলাম বিরোধী কোনও মন্তব্য করেছে কি না। যদি তাঁরা ইসলামের বিরুদ্ধে এরকম কিছু মন্তব্য করে থাকে, তাহলে তাঁদের জেলে ঢুকিয়ে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হোক। আর এটা সার্বজনীন ভাবে ঘোষণাও করে দেওয়া হোক যে, আমাদের কাছে ডেটাবেসে যেই সমস্ত অমুসলিম ইসলাম বিরোধী ভারতীয় আছে, তাঁদের নাম যেন বাইরে না আসে। এরা ইসলামিক দেশে গেলেই গ্রেফতার করে নেওয়া হোক।”

আরও পড়ুন: কাশ্মীর আরেকটি ফিলিস্তিনে পরিণত হতে পারে, আশঙ্কা জাকির নায়েকের

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Ultimate Member User Tags Ultimate Member Verified Users Addon Ultimate Member WordPress Theme Ultimate Meme Generator – WordPress Plugin Ultimate Reviewer – Elementor & WPBakery Page Builder Addon Ultimate Reviewer WordPress Plugin For WPBakery Page Builder Ultimate Sliders Bundle – Layers, Parallax, Zoom Ultimate Smart Slider – WordPress Ultimate Social – Easy Social Share Buttons and Fan Counters for WordPress Ultimate Timeline – Responsive Timeline History