Sunday, August 16, 2026
Latest Newsখেলাফিচার নিউজ

KKR vs DC: টসে হেরে ব্যাটিং করছে কেকেআর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে রান তাড়া করে ম্যাচ জিততে চান শ্রেয়স আইয়ার। পিচে ঘাস থাকায় কেকেআর-কে অল্প রানে গুটিয়ে দেওয়াও তাঁদের লক্ষ্য বলে জানালেন দিল্লি অধিনায়ক।

১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে গত ম্যাচ হেরে যাওয়ায় আজ জেতেটা জরুরি শ্রেয়স আইয়ারদের কাছে। সেই লক্ষ্যে কেকেআরের বিরুদ্ধে চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে একটি পরিবর্তন করেছে দিল্লি। পরপর দুই-তিনটি ম্যাচে রান করতে না পারা পৃথ্বী শ-এর পরিবর্তে অজিঙ্ক রাহানেকে প্রথম একাদশে নেওয়া হয়েছে।

অন্যদিকে মাস্ট উইন ম্যাচে কেকেআর শিবিরে দুটি পরিবর্তন করা হয়েছে। টম ব্যান্টনের পরিবর্তে আজ মাঠে নামবেন সুনীল নারিন। স্পিনার কুলদীপ যাদবের পরিবর্তে আজ কেকেআরের জার্সি গায়ে খেলবেন তরুণ পেসার কমলেশ নাগারকোটি। নাইট রাইডার্সের হয়ে ওপেন করতে নামবেন শুভমান গিল ও রাহুল ত্রিপাঠী।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Catlux – Painting & Wallpapering Elementor Template Kit Cavalier – Gaming Studio WordPress Theme + RTL Cavalier – We Sell the Trends. Woocommerce Theme Caverta – Fine Dining Restaurant WordPress Theme CaYo – Creative Agency Elementor Template Kit Caza – Photography Studio Elementor Template Kit CCGallery – HTML5 Multimedia Gallery Ccoach Business Coach Elementor Template Kit CCPA For AMP Cedar – Responsive WordPress Blog Theme