Saturday, October 3, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

মালদায় আদিবাসী তরুণীকে গণধর্ষণ, শোকে মৃত নির্যাতিতার মা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিয়েবাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার মালদহের এক আদিবাসী তরুণী। হেনস্তা করা হয়েছে তাঁর বোনকে। নক্কারজনক এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মালদহে। গ্রেফতার হয়েছে একজন। মেয়ে গণধর্ষণের শিকার, খবর পেয়ে শোকে অসুস্থ হয়ে মৃত নির্যাতিতার মা।

জানা গিয়েছে, মালদহের মঙ্গলপুরা গ্রামের বাসিন্দা নির্যাতিতা। বোনকে সঙ্গে নিয়ে এলাকায় একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন তিনি। ফিরতে স্বাভাবিকভাবেই রাত হয়ে যায়। অভিযোগ, ফেরার সময় মোটরবাইকে কয়েকজন যুবক তাঁদের পথ আটকায়। জোর করে তাঁদের এলাকারই একটি পুকুরের পাড়ে নির্জন জায়গায় নিয়ে যায়। অভিযোগ, সেখানেই এক তরুণীকে গণধর্ষণ করা হয়। হেনস্তা করা হয় তাঁর বোনকে। আর্তনাদ কানে যেতেই স্থানীয়রা ছুটে আসেন। তবে তার আগেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালায়। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় হবিবপুর থানার পুলিশ। নির্যাতিতাকে পাঠানো হয় শারীরিক পরীক্ষার জন্য। এদিকে মেয়ের উপর অত্যাচারের খবর পাওয়া মাত্রই অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতার মা। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজে। তবে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

 

নির্যাতিতা জানিয়েছেন, ৪ জন যুবক ধর্ষণ করে তাঁকে। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পুলিশের তরফে জানানো হয়েছে, “একটা গণধর্ষণের ঘটনা ঘটেছে। ৪ জনকে আমরা চিহ্নিত করতে পেরেছি। ইতিমধ্যেই ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুতই বাকিদের গ্রেপ্তার করা হবে।” পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনও করেছেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কে স্থানীয়রা। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন প্রত্যেকে।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Regalia – Artist Portfolio, Art Gallery Theme Regina – Creative Blog WordPress Theme Registration Magic Jetpack CRX Addon Regn | Multi-Purpose WordPress Theme Regulations – Law Firm WordPress Theme REHub – Price Comparison, Multi Vendor Marketplace WordPress Theme REHub – Price Comparison, Affiliate Marketing, Multi Vendor Store, Community Theme Reimvpn - Proxy & VPN Services Elementor Template Kit Rekko – AI & Robotics WordPress Theme Rekord – Ajaxify Music – Events – Podcasts Multipurpose WordPress Theme