Saturday, May 30, 2026
Latest Newsদেশফিচার নিউজ

পাক অধিকৃত কাশ্মীরে মিসাইল হামলা ভারতের! সমর্থনে বিবৃতি জামাআত আমীরের

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: জামাআতে ইসলামী হিন্দের আমীর তথা সর্বভারতীয় সভাপতি সাইয়েদ সাদাতুল্লাহ হুসাইনি পাক অধিকৃত কাশ্মীরে মিসাইল হামলা প্রসঙ্গে একটি বিবৃতি জারি করেছেন। বিবৃতিতে তিনি সন্ত্রাসবাদকে একটি গুরুতর সমস্যা এবং মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ হিসেবে উল্লেখ করেছেন। বিবৃতিতে তিনি বলেন, দেশ ও জনগণের নিরাপত্তা এবং শান্তির জন্য সন্ত্রাসবাদের সম্পূর্ণ নির্মূল হওয়া জরুরি।

সাদাতুল্লাহ হুসাইনি বলেন, দেশের সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে, ধর্ম ও জাতি নির্বিশেষে গোটা দেশ তাদের পাশে দাঁড়িয়েছে এবং সমর্থন করছে। এই প্রসঙ্গে তিনি আরও জোর দিয়ে বলেন যে, এই সংকটময় মুহূর্তে দেশের সকল জনগণের ঐক্যবদ্ধভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা উচিত। দেশের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে কোনো প্রকার বিভেদ বা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির জন্য ব্যবহার করা কোনোভাবেই দেশের স্বার্থের জন্য ভালো নয়।

তিনি সকল রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় দল এবং গোষ্ঠীর কাছে আবেদন জানান, তারা যেন যেকোনো মূল্যে দেশের অখণ্ডতা, পারস্পরিক ভ্রাতৃত্ব এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখেন এবং ঐক্য ও সংহতির পরিচয় দেন।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Gunomic – Shooting Range & Gun Club Elementor Template Kit Gunslinger — Gun Store & Hunting WordPress Theme Guru | Learning Management WordPress Gustablo | Restaurant & Cafe Responsive WordPress Gustavo | Mexican Grill, Bar & Restaurant WordPress Theme Gute – Minimalist Blog Elementor Template Kit Gutenberg Clipboard – clipboard for Block Editor blocks GutenSearch – Amazon Affiliates Products Search and Embed Gutentype 100% Gutenberg WordPress Theme for Modern Blog Gwen – Blog & Magazine Elementor Template Kit