Friday, June 5, 2026
ফিচার নিউজশিল্প-সাহিত্য

ঈদের নামাজের আগে গরিবদের ‛ফিতরা’ বিতরণ করে মুসলিমরা! জানুন, ফিতরা কি ও কেন?

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : চলছে মুসলিমদের পবিত্র মাস মাহে রমজান। এই মাসে তাঁরা রোজা রাখার পাশাপাশি আরও কিছু বিধান মেনে চলেন। এই মাসে মুসলিমরা যাকাত প্রদান, তারাবির নামাজ ইত্যাদি পালন করেন মুসলিম সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষজন। এই মাসে আরও একটি উল্লেখযোগ্য কাজ মুসলিমরা করে থাকেন, যার নাম ফিতরা। যে ব্যক্তির নিকট ঈদের দিন তাঁর ও তাঁর পরিবারের খাদ্য-খোরাক বিদ্যমান রয়েছে এবং সেই সাথে ফিতরা দেওয়ার সামর্থ্য আছে তার জন্য ফিতরার বিধান রয়েছে। অর্থাৎ কারও কাছে একদিন ও এক রাতের খাদ্যের অতিরিক্ত সম্পদ বিদ্যমান থাকলে তাঁর নিজের ও পরিবারের সদস্যদের পক্ষ থেকে তাঁকে ফিতরা আদায় করে নিতে হবে।

ইসলাম ধর্মে বলা হয়েছে, এই ফিতরা আদায় করার উত্তম সময় হচ্ছে ঈদের নামাযে বের হওয়ার পূর্বক্ষণে। অর্থাৎ ফিতরা দিয়ে নামায পড়তে যাওয়া। নবী মুহাম্মদ (সাঃ) ঈদের নামায আদায়ের পূর্বে ফিতরা আদায় করার আদেশ দিতেন। তবে বর্তমান সময়ে কিছু মুসলিম ঈদের কয়েকদিন আগেই গরীবদের উদ্দেশ্যে এই ফিতরা প্রদান করে থাকেন। কেননা সেই টাকা নিয়ে জামাকাপড় অথবা খাদ্যসামগ্রী কিনে তাঁরাও খুশির ঈদে শামিল হতে পারবেন। মাথাপিছু কত করে ফিতরা দেয় মুসলিমরা? ইসলামিক আইন অনুযায়ী নবী মুহাম্মদ (সাঃ) নারী ও পুরুষ, ছোট ও বড় সকলের উপর মাথা পিছু এক ‛সা’ পরিমাণ খেজুর বা যব ফিতরা হিসাবে ধার্য্য করেছেন, যা অবশ্যই দিতে হবে।

ইসলামের নিয়ম অনুযায়ী ফিতরা আদায় করতে হবে প্রত্যেকের জন্য মাথাপিছু এক ‛সা’ খাদ্যশস্য দিয়ে। ‛সা’ হচ্ছে তৎকালীন সময়ে আরবের এক ধরনের ওজন করার পাত্র। নবী মুহাম্মদের (সাঃ) যুগের ‛সা’ হিসাবে এক ‛সা’ তে সবচেয়ে ভাল গম দুই কেজি চল্লিশ গ্ৰাম হয়। বিভিন্ন দ্রব্যের নিজস্ব ওজনের ভিত্তিতে ‛সা’-এর ওজন বিভিন্ন হয়। এক ‛সা’ চাউল প্রায় দুই কেজি পাঁচশ গ্ৰাম হয়। তবে ওজন হিসাবে এক ‛সা’ গম, যব, ভুট্টা, খেজুর ইত্যাদি দুই কেজি দুইশ পঁচিশ গ্ৰামের কিছু এদিক সেদিক হয়ে থাকে। তাই সতর্কতা হিসেবে তিন কেজি নির্ধারণ করা ভালো। তবে ফিতরা হিসেবে প্রধান খাদ্যশস্যের তিন কেজি সমান টাকা দান করা উচিত। বাঙালির প্রধান খাবার যেহেতু ভাত, তাই যে যত টাকা কেজি দরের চাল খায়, তাঁকে সেই চালের তিন কেজি সমান টাকা দিয়ে ফিতরা আদায় করতে হবে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop NativeChurch – Responsive HTML5 Template Natour – Adventure Travel & Tourism Elementor Template Kit Nature – Spa & Massage Elementor Template Kit Naturel Garden & Landscaping Elementor Template Kit Naturely – Natural Cosmetics & Beauty Template Kit NaturePress – Ecology & Environment WordPress Theme Nautica – Responsive WooCommerce WordPress Theme Navian – Multi-Purpose Responsive WordPress Theme Naxly – Data Science & Analytics WordPress Theme Nayaka – Nail Salon & Beauty Care Elementor Template Kit