Sunday, October 4, 2026
Latest Newsদেশফিচার নিউজ

ইডির হেফাজত থেকেই উধাও রোজভ্যালির তদন্তের মোবাইল-ল‍্যাপটপ! খোঁজ পেতে জেরা সিবিআই’র

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ইডির হেফাজত থেকেই উধাও রোজভ্যালির তদন্তের মোবাইল-ল‍্যাপটপ! যার তদন্ত শুরু করেছে সিবিআই। রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডর বাজেয়াপ্ত ল্যাপটপ ও মোবাইলের খোঁজ পেতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ইডি) অফিসারদের জেরা করতে শুরু করেছে সিবিআই। আর তাতেই প্রশ্নের মুখে পড়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর ভূমিকা।

প্রসঙ্গত, ২০১৩ সালে রোজভ্যালি দুর্নীতির তদন্ত শুরু করে ইডি। এরপরই কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বাজেয়াপ্ত করে তাঁর ল্যাপটপ, মোবাইল, নথি সবকিছু-ই। এবার সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৪ সালের মে মাসে রোজভ্যালি কাণ্ডের তদন্তভার হাতে নেয় সিবিআই। এখন রোজভ্যালি তদন্তের জাল যখন গুটাচ্ছে সিবিআই, তখন-ই ইডির কাছে বাজেয়াপ্ত সেই ল্যাপটপ, মোবাইল চেয়ে চিঠি দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

তদন্তের স্বার্থে খুব স্বাভাবিকভাবেই সেই ল্যাপটপ ও মোবাইলের গুরুত্ব অপরিসীম। কিন্তু দেখা যাচ্ছে, গৌতম কুণ্ডুর বাজেয়াপ্ত ল্যাপটপ-মোবাইলের কোনও হদিশ-ই নেই! এখন ইডির হেফাজতে থাকা সামগ্রী কী করে ‘উধাও’ হয়ে যেতে পারে? কোথায় গেল বাজেয়াপ্ত সেই ল্যাপটপ ও মোবাইল? স্বাভাবিকভাবেই উঠছে সেই প্রশ্ন। ‘উধাও’ ল্যাপটপ-মোবাইলের খোঁজ পেতে সিবিআই’র তরফে তাই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইডির তত্কালীন ৩ তদন্তকারী অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে। সবমিলিয়ে আতস কাঁচ-এর তলায় ইডির ভূমিকা।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop WordPress Plugin for Google Maps - WP MAPS PRO Advanced Grid Blog Layout Design Advanced Heading and Animated Text for Elementor Advanced iFrame Pro Advanced Justified Portfolio Builder Advanced Mailchimp integration with ARForms Advanced Masonry Portfolio Builder Advanced Product Features Showcase for Elementor Advanced Product Fields for WooCommerce Advanced Security – PHP Register/Login System