Saturday, October 3, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

এই নির্বাচন বাংলার, দিল্লির নয়, মোদী-শাহকে বার্তা মমতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: হুইল চেয়ারে করেই রাজ্যের জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রবিবার নরেন্দ্র মোদীর বাঁকুড়ার সভার পরই মমতা সোমবার পৌঁছলেন একই জেলার কোতুলপুরে। সেখান থেকেই তিনি আবেদন করলেন, ‘সকলে মনে রাখবেন, এটা বাংলার নির্বাচন, দিল্লির নির্বাচন নয়। বিজেপি ভোট এলেই নানা কথা বলে, কিন্তু ওদের থেকে জানতে চান, নির্বাচনের আগে ১৫ লাখ টাকা দেবে বলেছিল, দিয়েছে?’

মমতার সংযোজন, ‘নির্বাচন এলেই অনেক কথা বলে ওরা, আর নির্বাচন শেষ হলে পালিয়ে যায়, আর ডুগডুগি বাজায়। এখন ভোটের আগে বাংলায় বহিরাগত গুণ্ডাদের পাঠিয়েছে, তাই দিয়েই ভোট জিততে চাইছে ওরা।’ রবিবারই ইশতেহারে মহিলাদের জন্য নানা প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। চাকরিতে ৩৩% সংরক্ষণ থেকে শুরু করে গণপরিবহণে বিনামূল্যে যাতায়াত সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন অবশ্য তৃণমূল নেত্রী মহিলাদের জন্য নিজেদের ভাবনার কথাই তুলে ধরেন। সভায় উপস্থিত মহিলাদের উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘সবার বাড়িতে বাড়িতে রেশন চান তো? সব বাড়িতে-বাড়িতে পরিষেবা চান তো? চিন্তা করবেন না, বাড়ির মেয়েরা সবাই মাসে ৫০০ টাকা করে হাত খরচা পাবেন।’

ইশতেহারে যতই কল্পতরু হোক বিজেপি, মমতা বারবার এদিন তুলে ধরেন বিজেপির প্রতিশ্রুতি ভঙ্গের কথা। বলেন, ‘কালা কৃষি আইন করেছে এই কেন্দ্রীয় সরকার। অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে থেকে সব জরুরি জিনিসকে বাদ দিয়ে দিচ্ছে। গ্যাসের দাম ৪০০ টাকা ছিল, সেটাই আজ ৯০০ টাকা করে দিয়েছে। কিন্তু এরা এতই ঠগবাজ, দেখবেন ঠিক ভোটের আগে গ্যাসের দাম ১০০ টাকা কমাবে, ভোট মিটলেই আবার বাড়িয়ে দেবে। আমি আবার দাবি জানাচ্ছি, মানুষকে বিনা পয়সায় গ্যাস দিতে হবে। নরেন্দ্র মোদির গ্যাস বেলুনের গ্যাস শুনবেন না ক্যাশ দিয়ে গ্যাস কিনবেন?’

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Virtual Assistant for WordPress – build your own Google Now, Siri or Cortana. Virtual – Cryptocurency Blockchain & Bitcoin Elementor Template Kit Virtual Phone Number Selling System WordPress Plugin Virtual Tour Creator for WordPress Showcase Addon Virtus – Modern Blog & Magazine WordPress Theme Virtuware – Saas & Digital Company Elementor Kit VisaPlan – Immigration & Visa Consulting Elementor Template Kit. Visard – Immigration Visa Center & Travel Agency WordPress Theme Visibility Logic for Elementor Pro Vision – Interactive Image Map Builder for WordPress