Saturday, October 3, 2026
Latest Newsদেশফিচার নিউজ

‛৩৭০ ধারা ফেরানোর দাবিতে লড়াই চলবে’, মুক্তি পেয়েই ফের হুঙ্কার মেহেবুবা মুফতির

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ১৪ মাস বন্দি থাকার পর মুক্তি পেলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ‍্যমন্ত্রী মেহবুবা মুফতি। মুক্তি পেয়েই মেহবুবার হুঙ্কার, কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানোর দাবিতে লড়াই চলবে। তিনি বলেন, কাশ্মীরের ৩৭০ ধারা প্রত্যাহার বেআইনি। এর বিরুদ্ধে লড়াই চলবেই।

গতকাল রাতেই তাঁকে মুক্তি দিয়েছে কাশ্মীর প্রশাসন। জেল থেকে বেরিয়েই সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য একটি অডিও বার্তা প্রকাশ করেছেন পিডিপি নেত্রী। যাতে মেহেবুবা বলছেন, “এক বছর পর বেআইনি বন্দিদশা থেকে মুক্তি পেয়ে খানিকটা স্বস্তি পেলাম। এতদিন ওই কালো দিনে নেওয়া কালো সিদ্ধান্ত (৩৭০ ধারা বাতিল) সবসময় আমাকে কষ্ট দিয়েছে। আর আমার বিশ্বাস কাশ্মীরের সব মানুষেরই সেটা মনে হয়েছে। সরকারের এই অত্যাচার বেশিরভাগ মানুষই সহ্য করবে না। কাশ্মীরের মানুষ একত্রিত হয়ে এই লড়াইয়ে শামিল হবে। এই একটা ইস্যুর জন্য হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছে। সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতেই হবে।”

রাজনৈতিকভাবে মুফতির পুরোপুরি বিপরীত মেরুতে থাকলেও বন্দিদশা অনেকটা কাছাকাছি এনে দিয়েছে মেহেবুবা মুফতি এবং আবদুল্লাহদের। মেহেবুবার মুক্তির খবরে তাই সন্তোষ প্রকাশ করেছেন ওমর আবদুল্লাহও।

টুইটে বললেন, “মুফতি সাহিবা মুক্তি পাওয়ায় আমি খুশি। দীর্ঘদিন ধরে ওঁর এই বন্দিদশা গণতন্ত্রের মূল ভাবধারার বিরোধী ছিল। মুফতি সাহিবাকে স্বাগত জানাই।”

উল্লেখ্য, গতবছর কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার করার ঠিক আগে আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা-সহ একাধিক স্থানীয় নেতানেত্রীকে আটক করে সরকার। পরে তাঁদের গৃহবন্দী করে রাখা হয়। কিছুদিন আগে আবদুল্লাহরা মুক্তি পেলেও গতকাল অবধি বন্দি ছিলেন মুফতি।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Zilom – Online Education Learning WordPress Theme ZimmyPet – Pet Care & Store Elementor Template Kit Zinancial – Finance & Accounting Services Elementor Template Kit Zingbox – Wind & Solar Energy Elementor Template Kit Ziomm – Creative Agency & Portfolio WordPress Theme ZiscoERP – Powerful HR, Accounting, CRM System Ziston – Directory Listing WordPress Theme Ziston – Directory & Listings Elementor Template Kit Zitshoe – Shoes Cleaning Service Elementor Template Kit Zoacres – Real Estate WordPress Theme