Saturday, August 15, 2026
Latest Newsদেশফিচার নিউজ

যোগীরাজ্য কি ধর্ষকদের জন্য স্বর্গ! হাথরসে ফের ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দুষ্কৃতি আর ধর্ষকদের স্বর্গ হয়ে উঠেছে যোগীরাজ্য। নিত্যদিনে খুন ধর্ষণের জন্য শিরোনামে বিজেপি শাসিত উত্তর প্রদেশ। ১৯ বছরের যুবতীর গণধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে এখনও গোটা দেশ তোলপাড়। হাথরসের সেই ভয়াবহ ঘটনার একমাস পূর্ণ হল সবে। আর তারই মাঝে ফের বিভীষিকার কালো চাদরে মুড়ি দিল উত্তরপ্রদেশের এই এলাকা। এরই মধ্যে জানা গেল যে হাথরসেই এবার অমনাবিকতার শিকার এর চার বছরের শিশুকন্যা। এক নাবালিকার উপর এহেন অত্যাচারের ঘটনা সবার হাড় হিম করে দিয়েছে।

এদিকে ঘটনার প্রেক্ষিতে পুলিশ জানিয়েছে, ঘটনায় অভিযুক্ত সেই পরিবারেরই এক আত্মীয়। পুলিশের সার্কেল অফিসার রুচি গুপ্তা এই ঘটনার প্রসঙ্গে বলেন মঙ্গলবার শিশুকন্যাটি নিজের বাড়ির দালানে খেলছিল। সেই সময় অরবিন্দ নামে একটি যুবক এসে তাকে একা দেখে। তাকে ধর্ষণ করে। অভিযুক্ত অরবিন্দকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

হাথরাসের সাসনি বলে একটি জায়গায় হওয়া এই ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকাতেই। এদিকে এই ঘটনার আঁচ পেতেই শিশুটির মা-বাবা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক জানায় যে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে এরপরই শিশুটির কাকা এই ঘটনার অভিযোগ দায়ের করেন পুলিশের কাছে।

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Truehost – Responsive Hosting WordPress Theme TruelySell – Appointment Booking & Service Marketplace WordPress Theme TruelySell – Professional Service Booking Marketplace | Bark & TaskRabbit Clone (Laravel 12) TruSmile – Dentist WordPress Theme Trustnetic - Cyber Security Services Elementor Pro Template Kit Trydo – React Agency and React Portfolio Template Tshirt Virtual Try on Plugin | WooCommerce WordPress Tube – Responsive Adobe Muse Video Widget Tuber – Video & Podcast WordPress Theme Tucson – Sports, Fitness and Gym Responsive WooCommerce WordPress Theme