Friday, February 13, 2026
দেশ

এক মাসের মধ্যেই রাফাল যুদ্ধবিমান হাতে পাচ্ছে বিমান বাহিনী

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শীঘ্রই ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান হাতে পাচ্ছে বিমান বাহিনী। আগামী অক্টোবরেই বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিমান বাহিনীর হাতে রাফাল যুদ্ধবিমান তুলে দেবে নির্মাতা প্রতিষ্ঠান দাঁসো। বিমান বাহিনীর উপপ্রধান ভি আর চৌধুরি একথা জানিয়েছেন।

আগামী ৮ অক্টোবর ফ্রান্সে দাঁসোর ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং এয়ার চিফ মার্শাল। উল্লেখ্য, ফ্রান্স থেকে মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে কেন্দ্র। এতে মোট ব্যয় হবে ৫৯ হাজার কোটি টাকা। ২০২২ সাল নাগাদ এর সবকটিই বিমান বাহিনীর হাতে এসে পৌঁছাবে।

Leave a Reply

error: Content is protected !!