Sunday, August 16, 2026
দেশফিচার নিউজ

আরএসএস হেডকোয়ার্টারে মিঠুন! তৃণমূলের প্রাক্তন সাংসদ কি এইবার বিজেপিতে?

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগপুরে আরএসএসের সদর দফতরে দেখা মিলল বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের দফতরে আরএসএস-এর তাত্ত্বিক নেতা হেডগেওয়ারের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধাও জানান মিঠুন। এদিন সঙ্ঘের দফতরে কার্যকর্তাদের সঙ্গে সৌজন্য বিনময় সেরে ফিরে যান। হঠাৎ আরএসএস দফতরে কেন মিঠুন? তবে কি তৃণমূলের প্রাক্তন সাংসদ এইবার বিজেপিতে যোগ দিচ্ছেন? মিঠুনের উপস্থিতি সেই প্রশ্নই উস্কে দিচ্ছে রাজনৈতিক মহলে।

সারদাকাণ্ডে নাম জড়ানোর পরই ইডি-র তদন্তের মুখে পড়তে হয় তাঁকে। টাকা ফেরত দিয়ে তদন্ত থেকে আপাতত রেহাই মিলেছে তাঁর। এর মাঝে মেয়াদ শেষ হওয়ার আগেই ছেড়ে দিয়েছেন রাজ্যসভার সদস্যপদও। রাজনীতি থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। রাজনীতির ময়দান থেকে দীর্ঘদিন দূরে থাকার পর কি এবার গেরুয়াশিবিরের দিকে ঝুঁকছেন বলিউডের ডিস্কো ডান্সার? এবিষয়ে রাজ্যের এক কংগ্রেস নেতা কটাক্ষ করে বলেছেন, “এ তো দেখছি বাম থেকে রাম হলেন মিঠুন!”

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Streamit – Live Video Streaming Player WordPress Plugin Streamit - Video Streaming WordPress Theme + RTL StreamVid - Video Streaming WordPress Theme Striking MultiFlex & Ecommerce Responsive WP Theme Stripe Connect Jetpack CRX Addon Stripe for Arforms Stripe for WooCommerce Stripe Payment Add-on for BookPro Plugin Stripe Payment Details and Analysis for WooCommerce Strnix – Solar and Green Energy WordPress Theme