Sunday, August 16, 2026
বিনোদন

চারটি ভাষায় মুক্তি পেল ‘দাবাং ৩’-র মোশন পোস্টার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, বিনোদন ডেস্ক : অবশেষে মুক্তি পেল ‘দাবাং ৩’এর মোশন পোস্টার। তাও আবার চারটি ভাষায়। আভাস পাওয়া গেল, নয়া রূপে ফিরছেন চুলবুল পান্ডে। ২০১০ সালে মুক্তি পেয়েছিল ‘দাবাং’। জামার কলারে সানগ্লাস ঝুলিয়ে রাখা পুলিশ অফিসার চুলবুল পান্ডে নতুন রূপে দেখা দিলেন বহু প্রতীক্ষিত ‘দাবাং ৩’-এর মোশন পোস্টারে।

প্রভু দেবা পরিচালিত সিনেমাটির মোশন পোস্টার একসঙ্গে চারটি ভাষায় প্রকাশিত হয়েছে। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু ও কান্নড় ভাষাতেও মুক্তি পেয়েছে মোশন পোস্টারটি। আর চারটি ভাষাতেই সালমান খান নিজেই ডাবিংয়ের কাজটি সামলেছেন। মোশন পোস্টারটিতে ভাইজান তাঁর ভক্তদের উদ্দেশ্যে বলছেন, ‛আমাকে স্বাগত তো জানাও‍’।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Booknetic - Conditional Prices Addon Booknetic - Coupons Addon Booknetic - Custom Durations Addon Booknetic - Custom Forms Addon Booknetic - Customer Panel Addon Booknetic - Email Notifications Addon Booknetic - Giftcards Addon Booknetic - Google Calendar 2-way Sync Addon Booknetic - Invoices Addon Booknetic - Mollie Payments Addon