Thursday, June 4, 2026
Latest Newsদেশফিচার নিউজ

পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার, জোড়া উপমুখ্যমন্ত্রী বিহারে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দীর্ঘ নাটকের পর অবশেষে বিহারের মুখ‍্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার। টানা চারবার এবং সবমিলিয়ে পঞ্চমবার জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নীতিশ কুমার। একইসঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চারবারের সাংসদ তারকিশোর প্রসাদ এবং রেণু দেবী।

২০১০ এবং ২০১৫ সালে অসংখ্য মানুষের উপস্থিতি পাটনার গান্ধী ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠান হলেও করোনাভাইরাসের কারণে এবার তা অনেকটাই সাদামাঠা হয়েছে। রাজভবনের তরফে জানানো হয়েছে, বিকেল সাড়ে চারটের সময় নীতিশকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল ফাগু চৌহান।

এদিকে শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে আরজেডি। সোমবার একটি টুইটবার্তায় আরজেডির তরফে বলা হয়েছে, ‘শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করছে আরজেডি। এনডিএয়ের বিরুদ্ধে জনমত ছিল। রাজ্যের নির্দেশে জনমত পালটে গিয়েছে। বিহারের বেকার, চাষি, চুক্তিভিত্তিক শ্রমিক এবং কর্মরত শিক্ষকদের জিজ্ঞাসা করুন, তাঁদের কীরকম মনে হচ্ছে। এনডিএয়েের জোচ্চুরির ক্ষেত্রে জনগণ তিতিবিরক্ত। আমরা জনগণের প্রতিনিধি এবং তাঁদের পাশে আছি।’

 

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Gadden – Garden Landscaper WordPress Theme GadgetFIX – Gadget, Smartphone & Laptop Repair Services Template Kit Gadgetin – Smartphone & Computer Repair Elementor Template Kit Gaea – Environmental WordPress Theme Gags – Image, Meme & Video Sharing WordPress Theme Gaia - Agriculture & Organic Farming Elementor Template Kit Gainlove – Nonprofit Charity WordPress Theme Galatia – Contemporary Agency WordPress Theme Galax – eCommerce Multi-Purpose WordPress Theme Galaxy Funder – WooCommerce Crowdfunding System