Sunday, October 4, 2026
দেশফিচার নিউজ

বিজেপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, হাত গুটিয়েছে যোগীর পুলিশ

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন উত্তরপ্রদেশের শাহজাহানপুরের এসএস আইন কলেজের এক ছাত্রী। নিগ্রহের শিকার ওই যুবতীর দাবি, টানা এক বছর ধরে তাকে ধর্ষণ করেছেন চিন্ময়ানন্দ। ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলও করেছেন। এর আগে ওই বিজেপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল।

শুধু তাঁকেই নয়, চিন্ময়ানন্দ তাঁর মতো আরও অনেক মেয়ের সর্বনাশ করেছেন বলে দাবি করেন তিনি। গত মাসের শেষের দিকে ফেসবুক ভিডিওর মাধ্যমে স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে মুখ খোলেন ২৩ বছর বয়সী ওই ছাত্রী। বিজেপির প্রভাবশালী নেতার বিরুদ্ধে এহেন অভিযোগের দুই সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও তাঁকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি উত্তরপ্রদেশ পুলিশ। এমনকি তার বিরুদ্ধে কোনও মামলাও দায়ের হয়নি।

যোগীর পুলিশ হাত গুটিয়ে নিয়েছে অভিযোগ করে দিল্লি পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সামনে নিজের বয়ান রেকর্ড করেছেন ওই যুবতী। ১২ পৃষ্ঠার জবানবন্দিতে তিনি জানিয়েছেন, গত বছরের জুন মাসে চিন্ময়ানন্দের সঙ্গে আলাপ হয় তাঁর। চিন্ময়ানন্দ তাকে কলেজে ভর্তি হতে সাহায্য করেন। পারিবারিক দুরবস্থার কথা জেনে কলেজের লাইব্রেরিতে পাঁচ হাজার টাকার চাকরি দেন। ফোন নম্বর চেয়ে নেন।

তারপর থেকে তাঁর উপর অত্যাচার শুরু হয়। চিন্ময়ানন্দ তাঁকে আশ্রমেও ডেকে পাঠান। সেখানে গেলে তার স্নান করার একটি ভিডিও রেকর্ডিং দেখান। ভিডিওটি সোশ্যাল সাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে চিন্ময়ানন্দ। ধর্ষণের সময়ও তিনি ভিডিও ধারণ করেন বলে অভিযোগ ওই যুবতীর। সেই ভিডিও দেখিয়ে পরবর্তীতে একাধিকবার তাকে ব্ল্যাকমেইল ও ধর্ষণ করেন চিন্ময়ানন্দ।

দীর্ঘদিন ধরে এভাবেই চলছিল। শেষে নিরুপায় যুবতী চশমায় লাগানো গোপন ক্যামেরার সাহায্যে চিন্ময়ানন্দের ভিডিও ধারণ করেন। প্রমাণ হিসেবে সেই ভিডিও ফেসবুকে পোস্ট করেন। সুপ্রিমকোর্ট নিযুক্ত বিশেষ তদন্তকারী দল (এসটিএফ) ইতিমধ্যে টানা ১৫ ঘণ্টা যুবতীকে জিজ্ঞাসাবাদ করেছে। এদিকে তাঁকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন চিন্ময়ানন্দ। তাঁর আইনজীবী ওম সিংহ যুবতীর এমন অভিযোগ খারিজ করেছেন।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Listeo - Directory & Listings With Booking WordPress Theme Lister – Business Directory & Listing WordPress Theme ListGo – Directory WordPress Theme Listify – Directory & Business Listing WordPress Theme Listify – WordPress Directory Theme ListingEasy – Directory Listing WordPress Theme ListingEasy Directory WordPress Theme ListingHub – WordPress Business Directory Listing Plugin ListingPro – Directory & Listing WordPress Theme ListingPro - Directory & Listing WordPress Theme