Saturday, August 15, 2026
আন্তর্জাতিক

সম্মাননা পেলেন দুরন্ত টিভি’র চিত্র সম্পাদক এম এ রশিদ

ছবি : নিজস্ব

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, ঢাকা : বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গণে অবদান রাখার জন্য সম্মাননা পেয়েছেন বর্তমান সময়ের আলোচিত চিত্র সম্পাদক এম এ রশিদ। দৈনিক অন্যদিগন্ত’র পক্ষ থেকে তাকে সম্মাননা দেওয়া হয়। গত শুক্রবার ঢাকার মালিবাগ রেলগেইটস্থ অন্যদিগন্ত’র প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন হ্যালো ডক্টরস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. জিয়াউর রহমান। এম এ রশিদ বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল দুরন্ত টিভি ও আলোচিত ইউটিউব চ্যানেল ফানবাজের চিত্র সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

এদিকে দৈনিক অন্যদিগন্ত আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আব্দুল্লাহ। অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন এসটিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, ডিইউজের প্রাক্তন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, ঢাকা সাব এডিটর কাউন্সিলের প্রাক্তন সভাপতি এনায়েত ফেরদৌস প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপস্থিত দৈনিক অন্যদিগন্ত’র সকল প্রতিনিধি ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জ্ঞাপন করেন দৈনিক অন্যদিগন্ত সম্পাদক মোহাম্মদ মাসুদ।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop ElmaStudio Kerikeri Dark WordPress Theme ElmaStudio Kerikeri WordPress Theme ElmaStudio Kiore Moana WordPress Theme ElmaStudio Meola WordPress Theme ElmaStudio Moka WordPress Theme ElmaStudio Namba WordPress Theme ElmaStudio Neubau WordPress Theme ElmaStudio Nilmini WordPress Theme ElmaStudio Nori WordPress Theme ElmaStudio Oita WordPress Theme